কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৬:১২ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরপরাধ মানুষের ওপর হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর এ হামলায় হাজার হাজার নারী ও শিশু নিহত হয়েছেন। গাজায় এমন অপরাধের জন্য ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ।

শনিবার (০৮ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের তালিকায় অপরাধী হিসেবে ইসরায়েলের সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ আরদান এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শুক্রবার (০৭ জুন) জাতিসংঘ থেকে এক প্রজ্ঞাপন পেয়েছেন গিলাদ। এতে বিষয়টি জানানো হয়েছে। জাতিসংঘের এমন সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাজনক উল্লেখ করে তিনি এতে গভীর ক্ষোভ প্রকাশ করেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ বলেন, জাতিসংঘের এমন পদক্ষেপের কারণে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। এ জন্য জাতিসংঘকে পরিণাম ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী। এরপরও মাত্র একজন ব্যক্তির সিদ্ধান্তে ইসরায়েলকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর তিনি হলেন জাতিসংঘ মহাসচিব। এমন সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘ ইসরায়েলকে নয়, বরং নিজেকেই ইতিহাসের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১০

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১১

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১২

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১৩

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৪

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৫

নাহিদা আক্তারের রেকর্ড

১৬

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৭

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৮

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৯

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

২০
X