কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

সর্বকনিষ্ঠ হজযাত্রীর মৃত্যুতে কাঁদছে সৌদি

সর্বকনিষ্ঠ হজযাত্রী ইয়াহইয়া রামাদান। ছবি : সংগৃহীত
সর্বকনিষ্ঠ হজযাত্রী ইয়াহইয়া রামাদান। ছবি : সংগৃহীত

পবিত্র হজ ইসলাম ধর্মের অত্যাবশ্যকীয় পাঁচ ইবাদতের একটি। একজন সক্ষম ও সামর্থবান মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। সারাবিশ্ব থেকে হজের মৌসুমে মহান আল্লাহর ঘরে তাই জড়ো হন ২০ থেকে ২৫ লাখ মুসল্লি। জীবনের শেষ সম্বল দিয়ে হলেও বহু কষ্টে হজ পালনে যান অনেকে।

সৌদি আরবের বিরুপ আবহাওয়া, শারীরিক পরিশ্রম আর প্রচণ্ড ভীড়ে বহু হাজযাত্রীই মৃত্যুবরণ করেন মক্কা আর মিনা। যদিও এই কষ্ট লাঘবে চেষ্টার কমতি নেই সৌদি প্রশাসনের। চলতি বছর এখন পর্যন্ত সেখানে মারা গেছেন অন্তত ১৫ জন বাংলাদেশি।

আল্লাহর ঘরে গিয়ে ইবাদতকালে মৃত্যু ধর্মভীরু মুসলমানদের কাছে যেন পরম সৌভাগ্যের। কারণ সেখানে মৃত্যু হলে পবিত্র ভূমিতেই দাফন করা হয়। এমন ভাগ্য কজনের কপালে জোটে। কিন্তু তাই বলে নিষ্পাপ শিশু! বিষয়টি চরম ব্যথিত করেছে খোদ মক্কার হজ কর্মকর্তা আর অন্যান্য হজযাত্রীকে। এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে ফিরছে এই ছবিটি। যাতে দেখা যাচ্ছে, সৃষ্টিকর্তার প্রিয় ঘরের সামনে বাবার কোলে কতটাই না খুশি, ইহরাম বাঁধা নিষ্পাপ এই শিশুটি। ইয়াহইয়া মোহাম্মদ রামাদান নামের এই শিশুটি বাবা মায়ের সাথে পবিত্র আল্লাহ ঘর তাওয়াফে আসে সুদূর মিশর থেকে। বলা হচ্ছে, এ বছর যত হজযাত্রী মারা গেছেন তাদের মধ্যে এই শিশুই সর্বকনিষ্ঠ।

শুরুতে বলা হচ্ছিল প্রচণ্ড গরম সহ্য করতে না পারে মৃত্যু হয় ইয়াহইয়া রামাদানের। তবে কয়েকটি সংবাদ বলছে, ছাদ থেকে পড়ে গিয়ে তাৎক্ষণিক মারা যায় সে। হারাম শরীফের মাইকেই ঘোষণা করা হয় রামাদানের মৃত্যুর কথা। মরহুমের সম্মানে জানাযাও হয় পবিত্রতম এই মসজিদে।

জর্ডান ভিত্তিক রোয়া নিউজ জানিয়েছে, পবিত্র মাটিতে ইয়াহহিয়ার এমন মৃত্যু তার পরিবার এবং সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীদের ভারাক্রান্ত করেছে। পরে তাকে মক্কাতেই দাফন করা হয়।

সর্বকনিষ্ঠের শোক সংবাদের বিপরীতে এবারের হজে বয়োজ্যেষ্ঠ হজযাত্রী হিসেবে মক্কায় গেছেন আলজেরিয়ার বাসিন্দা সারাহুদা স্তিতি। বলা হচ্ছে, তার বয়স ১৩০ বছর। গেল মঙ্গলবার বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সৌদি কর্তৃপক্ষ। এই খবরও ফলাও করে প্রচার করছে গালফ নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X