কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১১:৪৫ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭

স্থানীয় লোকজন উদ্ধারকর্মীদের সঙ্গে ধ্বংসস্তূপের চারপাশে ভিড় করে ভেতরে আটকেপড়াদের অনুসন্ধান করছেন। ছবি: এএফপি
স্থানীয় লোকজন উদ্ধারকর্মীদের সঙ্গে ধ্বংসস্তূপের চারপাশে ভিড় করে ভেতরে আটকেপড়াদের অনুসন্ধান করছেন। ছবি: এএফপি

মেক্সিকোর তামাউলিপাস প্রদেশের একটি গির্জার ছাদ ধসে ৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থলে ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ২০ জন আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সময় রোববারে (১ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ার পর ৪৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেই সঙ্গে যারা আটকা পড়ে আছে তাদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

অন্যদিকে তামাউলিপাস প্রদেশের পুলিশ জানায়, দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে প্রায় শখানেক লোক উপস্থিত ছিলেন। ঠিক সে সময় এ ছাদ ধসে পড়ার ঘটনা ঘটে।

এ ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে গির্জার ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ছাড়াও আশপাশের লোকদের ধ্বংসস্তূপের চারপাশে ভিড় করে ভেতরে আটকাপড়া মানুষের জন্য অনুসন্ধান চালাতে দেখা যাচ্ছে। ঘটনার পরপরই জরুরি পরিষেবার দলগুলোকেও ঘটনাস্থলে হাজির হতে দেখা গেছে।

অবশ্য সেখানকার কর্তৃপক্ষ জড়ো হওয়া মানুষকে নীরব থাকার অনুরোধ জানিয়েছেন। কারণ, সেখানে আটকেপড়াদের কেউ যদি সাহায্যের জন্য ডাকে তাহলে যেন তা শোনা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন

আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা : মামুনুল হক

কানাডার বিশ্বকাপের প্রথম ম্যাচ কখন, কীভাবে দেখবেন

আফরান নিশোকে নিয়ে নতুন তিন সিনেমার ঘোষণা

টুঙ্গিপাড়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার 

সিজদার সময় পুরুষদের পা কীভাবে থাকবে? জানুন সঠিক নিয়ম

হামের উপসর্গে আরও শিশুর মৃত্যু

১০

বিশ্বের প্রথম ও একমাত্র ট্রিলিয়নিয়ার এখন ইলন মাস্ক

১১

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন

১২

শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে : ডিসি সারওয়ার 

১৩

প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ 

১৪

নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে বিটিভিতে আজ ‘ইত্যাদি’

১৫

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

১৬

খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

১৭

শিশুর গলায় গরুর রশি বেঁধে নির্যাতন

১৮

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদসংখ্যা এক হাজারেরও বেশি

১৯

শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন

২০
X