বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২:৫৮ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

প্রেম গুঞ্জনে কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

কেটি পেরি ও জাস্টিন ট্রুডো । ছবি : সংগৃহীত
কেটি পেরি ও জাস্টিন ট্রুডো । ছবি : সংগৃহীত

রাতের শহরে ঝলমলে আলো, আর তারই মাঝে এক টেবিলে মুখোমুখি বসে মার্কিন পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চোখে চোখ রাখা মুহূর্ত, দুষ্ট-মিষ্টি হাসি, আর নৈশভোজের একান্ত সময় কাটানোর ছবি যেন এরই মধ্যে আগুন ছড়িয়েছে নেটদুনিয়ায়। কেউ বলছেন এটা নিছক বন্ধুত্ব, আবার কারও মতে, তাদের মধ্যে শুরু হতে চলেছে এক নতুন সম্পর্কের। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বিশ্বব্যাপী, আর তাতেই যেন জমে উঠেছে তারকাদের এই রহস্যময় রোমাঞ্চ।

মার্কিন এক গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, মন্ট্রিয়লের বিলাসবহুল রেস্টুরেন্ট ‘লে ভায়োলিনে’ একসঙ্গে রাতের খাবার খাচ্ছেন কেটি ও ট্রুডো। এ সময় কেটি পেরি ট্রুডোর সঙ্গে কথোপকথনে সম্পূর্ণভাবে মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন। এ বিষয়ে গণমাধ্যমটিতে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে এই জুটি ককটেল, লবস্টারসহ বিভিন্ন পদ উপভোগ করেন। এমনকি রেস্টুরেন্টের শেফ নিজেও তাদের সঙ্গে কথা বলতে আসেন এবং খাবার শেষে তারা দুজন রান্নাঘরে গিয়ে কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।

বর্তমানে কেটি পেরি কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন। মন্ট্রিয়লের পাশাপাশি তার অটোয়াতেও পারফর্ম করার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে সম্প্রতি দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন কেটি। ১০ বছরের বেশি সময় ধরে একসঙ্গে থাকা এই জুটির একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম ডেইজি ডাভ। চলতি মাসের শুরুর দিকেই তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তবে বিচ্ছেদের পরও কেটি ও ব্লুমকে তাদের মেয়ের সঙ্গে একটি পারিবারিক ছবিতে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে।

অন্যদিকে, জাস্টিন ট্রুডোও ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এই দম্পতির জাভিয়ের, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন নামে তিন সন্তান রয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১০

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১১

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১২

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৩

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৪

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৫

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৬

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৭

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৮

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৯

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

২০
X