কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৩:২৮ এএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

সাবমেরিনের নিখোঁজ ৫ আরোহীর মরদেহ উদ্ধার নাও হতে পারে : মার্কিন কোস্টগার্ড

নিখোঁজ সাবমেরিন টাইটান নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন কোস্টগার্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল মাউগার ।
নিখোঁজ সাবমেরিন টাইটান নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন কোস্টগার্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল মাউগার ।

আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ সাবমেরিন টাইটানের পাঁচ আরোহীর মরদেহ উদ্ধার করা সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মার্কিন কোস্টগার্ড প্রধান রিয়ার অ্যাডমিরাল মাউগার।

রোববার থেকে নিখোঁজ ডুবোযান টাইটান সাব-এর যাত্রীদের মৃত বলে মনে করা হচ্ছে। এমনটাই দাবি করেছে মার্কিন ও কানাডার যৌথ উদ্ধারকারী দল।

এক সংবাদ সম্মেলনে মার্কিন কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল মাউগার বলেছেন, ‘‘ইউএস কোস্টগার্ড টাইটান সাব বোর্ডে থাকা পাঁচ যাত্রীর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হব কিনা তা আমি নিশ্চিত না।’’

এ মর্মান্তিক ঘটনায় পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মার্কিন কোস্টগার্ডের অ্যাডমিরাল আরও বলেন, ‘‘আমি কেবল কল্পনা করতে পারি যে এটি আমাদের জন্য কেমন ছিল।’’

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি পাঁচ টাইটান যাত্রীকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন। তিনি টুইট করে লিখেছেন, ‘‘দুঃখজনক খবর যে তিনজন ব্রিটিশ নাগরিকসহ টাইটান ডুবোযানে থাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যুক্তরাজ্য সরকার ঘনিষ্ঠভাবে সমর্থন করছে এবং আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি।’’

ওশানগেট বলেন, ‘‘আমরা এই দুঃসময়ে এই পাঁচটি আত্মা এবং তাদের পরিবারের প্রতিটি সদস্যের সাথে রয়েছি।"

গত রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সাগরের তলদেশে যাওয়ার পৌনে দুই ঘণ্টা পর ডুবোযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় সাবমেরিনে ৯৬ ঘণ্টার অক্সিজেন ছিল।

ডুবোযানে থাকা অবস্থায় নিখোঁজ হয়েছেন—পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান, যুক্তরাজ্যের ধনকুবের হ্যামিশ হার্ডিং, ফরাসি সাবমার্সিবল পাইলট পল হেনরি ও টাইটানিক অভিযান সংস্থার সিইও স্টকটন রাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

দিনে কত ঘণ্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

জাবির বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ উদ্বোধন

রূপালী ব্যাংকের ৪০তম বার্ষিক সভা অনুষ্ঠিত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান

গোল্ডেন বুট জিততে মেসির সামনে আজ যে সমীকরণ

তুর্কি প্রেসিডেন্টের উদ্দেশে বিরোধীদলীয় নেতার সংহতি ও শুভেচ্ছাপত্র হস্তান্তর

ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘টেট ব্রাদার্স’

১০

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

১১

বিশ্বকাপ ফাইনাল দেখতে জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

১২

শাপলা চত্বরের ঘটনাটি একটি পদ্ধতিগত অপরাধ : চিফ প্রসিকিউটর

১৩

বালু উত্তোলন নিয়ে দলীয় দুগ্রুপের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

১৪

সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

১৬

ইন্টারনেট অফিসে হামলা, হোতাসহ গ্রেপ্তার ৯

১৭

নদীর পাড়ে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, তরুণ আটক

১৮

জিয়াউর রহমান হত্যা / ৪৫ বছর পর যেভাবে সন্ধান মেলে মেজর মোজাফফরের

১৯

বিশ্বকাপে চ্যাম্পিয়নদের কেন নকল ট্রফি দেওয়া হয়?

২০
X