কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বাজারে আসছে সেল্ফ ব্যালেন্সিং মোটরসাইকেল

সেল্ফ ব্যালেন্সিং মোটরসাইকেল। ছবি : সংগৃহীত
সেল্ফ ব্যালেন্সিং মোটরসাইকেল। ছবি : সংগৃহীত

বাজারে আসতে চলছে সেল্ফ ব্যালেন্সিং মোটরসাইকেল বা এইভি। দুর্ঘটনাপ্রবণ রাস্তায় এ মোটরসাইকেল হতে পারে নিশ্চিন্তের বাহন। এটি রাস্তায় নামলে দুর্ঘটনার পরিমাণ শূন্যের কোটায় নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

দুর্দান্ত এই দুই চাকার যান নিজেই নিজের ব্যালেন্স রক্ষা করতে সক্ষম। এমনকি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলেও এটি নিজেই নিজেকে সোজা করে নিতে সক্ষম।

দুর্দান্ত এ মোটরসাইকেল তৈরি করেছে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লিট মোটরস। প্রতিষ্ঠানটির তৈরি এ যান কোনো দুর্ঘটনায় পড়লে স্বয়ংক্রিয়ভাবে এয়ারব্যাগ খুলে যাবে। দুই চাকায় চললেও এতে রয়েছে চার চাকার গাড়ির সুবিধা। এর ওপর রয়েছে একটি ছাদ। রোদ-বৃষ্টি বা স্নোফলের মতো যে কোনো আবহাওয়ায় এতে আপনি থাকবেন সুরক্ষিত।

এ যানটিতে বসতে পারবে চালকসহ দুজন। যা রাস্তায় ছুটবে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে। এত এত সুবিধার সঙ্গে এতে নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্বও দেওয়া হয়েছে সমানতালে। দুর্ঘটনার কবলে এর সামনে ও পিছনের এয়ারব্যাগগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি এটি যুক্তরাষ্ট্রের কার সেফটি স্ট্যান্ডার্ডের চেয়েও বেশি নিরাপদ ফিচার সংযুক্ত করে বানানো হয়েছে।

অত্যাধুনিক এ দুই চাকার যান চলবে চার্জের মাধ্যমে। যার জন্য রয়েছে একটি ব্যাটারি। ১১০ ভোল্টে ইনপুট দিলে এতে চার্জ হতে সময় লাগবে ছয় ঘণ্টা। আর টেসলা সুপার চার্জারের মাধ্যমে এটি চার্জ দিতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট। অর্থাৎ আপনার হাতে থাকা চায়ের কাপ খালি হওয়ার আগেই এতে ফুল চার্জ হয়ে যাবে। আর একবার ফুল চার্জ করা হলে পাড়ি দেওয়া যাবে ২৭৩ কিলোমিটার। এতে খরচ পড়বে মাত্র ১ দশমিক ২৫ মার্কিন ডলার।

একটি ব্যক্তিগত গাড়ি রাখার জায়গায় রাখা যাবে চারটি এইভি। ফলে এতে সাশ্রয় হবে বিপুল পরিমাণ জায়গা। বলা হচ্ছে যাতায়াতে ব্যবহারকারীদের ৩০ শতাংশ পর্যন্ত সময় কমিয়ে আনবে এ দুই চাকার যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X