কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

তিমির সাঁতার দেখে শিশুদের উচ্ছ্বাস

সমুদ্রে তিমির বিচরণ দেখছে শিশুরা। ছবি : সংগৃহীত
সমুদ্রে তিমির বিচরণ দেখছে শিশুরা। ছবি : সংগৃহীত

সমুদ্রতীরে বসে আছে একদল শিশু। তাদের চোখের সামনেই যেন আপন মনে নাচ দেখিয়ে যাচ্ছে কয়েকটি তিমি। জলের সবচেয়ে বড় এই প্রাণীর পাখা নাড়ানো দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে শিশুরা।

একটি ভিডিওতে দেখা যায়, সমুদ্রতীরে একেবারে কাছে এসে সাঁতার কাটছে কয়েকটি তিমি। বৃহৎ এই স্তন্যপায়ী প্রাণী যখনই পানি থেকে বেরিয়ে আসছে, তখন হর্ষধ্বনি দিচ্ছে শিশুরা। তিমির এমন সাঁতার কাটা দেখে অবাক হয়ে গেছে তারা।

তিমির সাঁতার দেখতে হাজির হওয়া শিশুদের অনেকেই কখনই এই সামুদ্রিক প্রাণীটি এত কাছ থেকে দেখেনি। তবে আর্জেন্টিনার পুয়ের্তো মাদরিনের তীরে জড়ো হওয়া শিশুদের অনেকেই এবার প্রথম তিমি দেখল। কারও কারও ক্ষেত্রে তো এটাই প্রথম সমুদ্র দর্শন।

একই কথা বলছিলেন পুয়ের্তো মাদরিনের পর্যটন সচিব সেসেলিয়া পাইভা। তিনি বলেন, অনেক শিশু এবারই প্রথম তিমি দেখেছে। এমনকি তাদের সমুদ্র দেখাও এবারই প্রথম। তিনি বলেন, সত্যি বলতে কী, এটা খুব আনন্দের। আমরা শিশুদের চিৎকার করে উল্লাস করতে দেখছি। তারা আনন্দিত এবং খেলাধুলা করছে। তিমি পানি থেকে বেরিয়ে আসার অপেক্ষা করছে তারা।

স্থানীয় পার্ক রেঞ্জার বাহিনীর স্টাফ মারিয়া কাবরেরা জানান, পুয়ের্তো মাদরিনের তীরে আসা তিমিগুলো সিটাসিয়ান প্রজাতির। এ ধরনের তিমির পিঠে কোনো পাখা থাকে না, মাথার চামড়া হয় পুরু। বাচ্চা জন্ম দিতে প্রতি বছরই এই তিমিগুলো তীরে আসে বলেও জানান কাবরেরা।

প্রতি বছর বাচ্চা জন্ম দিতে এখানে আসে এ তিমিগুলো। এখন যে তিমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রথম ধাপের। তারা এপ্রিলে এসেছে। আর এখান থেকে ফিরে যাবে নভেম্বর-ডিসেম্বরে।

শিশুদের মন থাকে নরম। তাই ছোট বয়স থেকেই প্রকৃতির কাছাকাছি নিয়ে আসা এবং পরিবেশ নিয়ে সচেতন করতে এই কর্মসূচি নেওয়া। শিশুদের নিয়ে আয়োজন করা এই কর্মসূচিতে প্রায় দুই হাজার শিশু ধাপে ধাপে অংশ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X