কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল মার্কিন দূতাবাস, বন্ধ ঘোষণা

ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত
ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ ভানুয়াতুতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী পোর্ট ভিলায় অবস্থিত মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে দূতাবাসটির যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসটি বন্ধ থাকবে। মার্কিন কর্মকর্তারা এ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। সে সঙ্গে জানানো হয়েছে, ভূমিকম্পের সময় ভবনে থাকা সব কর্মী নিরাপদ রয়েছেন। কর্মকর্তারা সোশ্যাল মিডিয়ায় পরবর্তী আপডেট জানাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বিষয়ে আমরা উদ্বিগ্ন। পরিস্থিতি উত্তরণে মার্কিন সরকার ভানুয়াতুতে আমাদের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতু। দেশটিতে মঙ্গলবার শক্তিশালী ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের আঘাতে রাজধানী পোর্ট ভিলায় বিদেশি দূতাবাস ভবনসহ অন্য ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শী মাইকেল থম্পসন বলেছেন, কম্পনে শহরে ব্যাপক ক্ষতি হয়েছে। দুটি সেতু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ভূমিধসে একটি বাস চাপা পড়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে মানুষ ছিল। আমি নিজেও রাস্তায় মরদেহ দেখেছি। ধারণা করা হচ্ছে, অনেকে মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১০

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১২

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৩

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

মমতাজের জামিন বহাল

১৮

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৯

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

২০
X