কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

কমে যাচ্ছে পৃথিবীর গতি, অবাক বিজ্ঞানীরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হঠাৎ করেই ধীর হয়ে যাচ্ছে পৃথিবীর গতি। একই সঙ্গে দীর্ঘ হচ্ছে দিন। বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, পৃথিবী বসবাসের উপযোগী হওয়ার আগে এর আহ্নিক গতির বেগ ছিল সম্পূর্ণ ভিন্ন এবং মহাকাশে পৃথিবীর অবস্থান ধীরে ধীরে বদলাচ্ছে।

তারা উদ্ভাবন করেছেন, পৃথিবীতে জীবনের সূচনার সময় দিন ছিল অনেক ছোট, কিন্তু পৃথিবীর ঘূর্ণনের গতি ধীরে ধীরে কমে যাওয়ায় দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে। পৃথিবীতে জীবের উত্থানের রহস্যটিও বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ ধাঁধা।

বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন, পৃথিবীতে জীবনের উত্থান ঘটানোর জন্য কী কী উপাদান কাজ করেছে। এটি শুধু পৃথিবীর বাইরের জীবনের অনুসন্ধান সহজ করবে না, ভবিষ্যতে এমন একটি গ্রহ খুঁজে বের করতে সাহায্য করবে যেখানে জীবন থাকতে পারে। এক গবেষণায় উঠে এসেছে, পৃথিবীর ঘূর্ণনের গতি ধীরে ধীরে কমে যাওয়ার কারণেই পৃথিবীতে অক্সিজেন এত বেশি পরিমাণ রয়েছে। বিজ্ঞানীরা এ-ও জানার চেষ্টা করেছেন যে, পৃথিবীতে কখন অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল? কারণ অক্সিজেন সবসময় এত বেশি ছিল না।

কখন পৃথিবীতে অনেক অক্সিজেন ছিল তা জানতে গবেষকরা যুক্তরাষ্ট্রের হিউরন লেকের মিডল আইল্যান্ড সিঙ্কহোলের সায়ানোব্যাকটেরিয়া ম্যাটের তদন্ত করে। ২৩ মিটার গভীরতার ওই জায়গায় তারা পৃথিবীতে জীবনের শুরু হওয়ার সময়ের প্রমাণ পান। সে সময় সেখানে অক্সিজেনের পরিমাণ ছিল কম ও সালফারের পরিমাণ ছিল বেশি। তখন সায়ানোব্যাকটেরিয়া অক্সিজেন উৎপন্ন করে। এ কারণেই গ্রিট অক্সিডেশন ইভেন্ট ২৪০ কোটি বছর আগে ঘটে।

সায়ানোব্যাকটেরিয়ার সমস্যা ছিল যে, দিনের দৈর্ঘ্য কম থাকায় তারা শুধু কিছু ঘণ্টা অক্সিজেন তৈরি করতে পারত। পরে যখন পৃথিবীর ঘূর্ণনের গতি কমে গিয়ে দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে, সূর্যের আলো বেশি পাওয়া শুরু হয় এবং এর ফলে পৃথিবীতে আরও বেশি অক্সিজেন উৎপন্ন হতে শুরু করে।

নেচার জিওসায়েন্সে প্রকাশিত গবেষণা স্পষ্টভাবে দেখিয়েছে যে, দিনের দৈর্ঘ্য ও পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধির মধ্যে শক্তিশালী সম্পর্ক ছিল। এটি চাঁদের কারণে হয়। আজকের পরিস্থিতি এমন যে, দূষণ বাড়লেও অক্সিজেনের জন্য আমাদের সংগ্রাম করতে হয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X