কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সমুদ্রসৈকতে ভেসে আসছে রহস্যজনক গোল বস্তু

ভেসে আসা গোল বস্তু। ছবি : সংগৃহীত
ভেসে আসা গোল বস্তু। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে ভেসে আসছে রহস্যজনক গোল বস্তু। সাদা ও ধূসর রঙের বস্তুগুলো আসলে কী তা এখনো অস্পষ্ট। এ নিয়ে সৈকতে আসা দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ালে নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে সিডনির ৯টি সৈকত।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সৈকত বন্ধের ঘোষণা দেওয়া হয়। নর্দান বিচ কাউন্সিল সূত্রে এ তথ্য জানিয়েছে সিএনএন।

নর্দান বিচ কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটির মৌসুমের শুরুতে সৈকতে টুরিস্টের ব্যাপক সমাগম হয়। এরই মধ্যে ছোট ছোট সাদা এবং ধূসর রঙের গোল বস্তু ভেসে আসতে থাকে। ভেসে আসা বস্তুর মাত্রা বাড়লে মঙ্গলবার সিডনির ৯টি সৈকত বন্ধ করা হয়। যার মধ্যে সুপরিচিত ম্যানলি সৈকতও রয়েছে। এসব সৈকতে দর্শনার্থীদের গোসল না করতে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

তারা আরও জানায়, তারা নিরাপদে এই ধ্বংসাবশেষ বা আবর্জনা অপসারণের কাজ করছে। বলের আকৃতির ধ্বংসাবশেষের বেশিরভাগ নমুনা মার্বেলের আকারের ছিল। কিছু বড়ও ছিল।

সোনালি বালি এবং পরিষ্কার পানির জন্য বিখ্যাত সিডনির সমুদ্রসৈকত। তাই গ্রীষ্মকালীন ছুটিতে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র থাকে এসব সৈকত।

নির্দেশনা অনুযায়ী, ভ্রমণকারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ম্যানলি, ডি হোয়াই, লং রিফ, কুইন্সক্লিফ, ফ্রেশওয়াটার, নর্থ অ্যান্ড সাউথ কার্ল কার্ল, নর্থ স্টেইন এবং নর্থ নারাবিন সৈকত এড়িয়ে চলতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিধি মেনে চলতে বলা হয়েছে। গোল বস্তুগুলো নিয়ে তদন্ত চলমান থাকাকালীন সেসব থেকে দূরে থাকার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরীক্ষার জন্য বস্তুগুলোর নমুনা সংগ্রহ করেছেন। এ নিয়ে সিডনির পরিবেশ সংস্থার সাথে তারা একত্রে কাজ করছেন।

গত বছরের অক্টোবরে সিডনি শহরের পূর্বে অবস্থিত বিখ্যাত বন্ডিসহ বেশ কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন হাজার হাজার কালো গোল বস্তু তীরে দেখা যায়।

পরে তদন্তে জানা যায়, গোল বস্তুগুলো ফ্যাটি অ্যাসিড, প্রসাধনী এবং পরিষ্কারক পণ্যের মতো রাসায়নিক পদার্থের দলা। এসব দলার সঙ্গে চুল, খাদ্য বর্জ্য এবং বর্জ্য তেলসহ অন্যান্য উপকরণ মিশে অপচনীয় বস্তুতে রূপ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X