কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

৪৭ বছর পর চাঁদে মহাকাশযান পাঠানোর অভিযানে ব্যর্থ রাশিয়া

রুশ লুনা-২৫ মহাকাশযান চাঁদে ভূপাতিত। ছবি : সংগৃহীত
রুশ লুনা-২৫ মহাকাশযান চাঁদে ভূপাতিত। ছবি : সংগৃহীত

নতুন করে ইতিহাসের পাতায় নাম লেখা হলো না রাশিয়ার। ৪৭ বছর পর চাঁদে মহাকাশযান পাঠানোর প্রথম অভিযান ব্যর্থ হয়েছে রাশিয়ার। নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে ভূপাতিত হয়েছে রুশ মহাকাশযান লুনা-২৫। ২১ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে লুনা-২৫ এর অবতরণ করার কথা ছিল।

রোববার (২০ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

কারিগরি ত্রুটির কথা উল্লেখ করে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা রসকসমস জানায়, মহাকাশযানটি শনিবার চাঁদে অবতরণের আগে একটি সুনির্দিষ্ট কক্ষপথে পাঠানোর পর এতে গণ্ডগোল দেখা দেয়। এর খানিকক্ষণ পর লুনা-২৫ এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

যন্ত্রটি (মহাকাশযান) নিয়ন্ত্রণ হারিয়ে অপরিকল্পিত কক্ষপথ ধরে আগাতে থাকে এবং একপর্যায়ে চাঁদে আছড়ে পড়ে এর অস্তিত্ব বিলীন হয়ে যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে রুশ মহাকাশ সংস্থা রসকসমস।

সোমবার চাঁদের দক্ষিণ মেরুতে রুশ মহাকাশযানের সফল অবতরণ হলে নতুন ইতিহাস তৈরি হতো দেশটির। কারণ, ওই দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশের মহাকাশযানের সফল অবতরণ হয়নি।

বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে পৃথিবীর কক্ষপথে ১৯৫৭ সালে স্পুৎনিক ১ নামে একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। এরপর প্রথম মানুষ হিসেবে সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন ১৯৬১ সালে মহাকাশ ভ্রমণ করেন। পরবর্তীতে ১৯৬৯ সালে চাঁদে অবতরণ করেন ২ মার্কিন নভোচারী।

সর্বশেষ অভিযানের ব্যর্থতার ফলে মহাকাশ অভিযানে রাশিয়ার সেই সুদিন বা সক্ষমতা, কোনোটিই আর আগের মতো নেই বলে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

১৯৭৬ সালে লুনা-২৪ অভিযানের পর রাশিয়া গত ৪৭ বছরে আর কোনো মহাকাশ অভিযান পরিচালনা করেনি।

মূলত ভারতের মহাকাশযান ‘চন্দ্রযান-৩’ এর সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল লুনা-২৫। এ সপ্তাহেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারবে বলে ভারতের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রাশিয়া ও ভারতের পাশাপাশি, চীন ও যুক্তরাষ্ট্রসহ আরও বেশ কয়েকটি দেশ মহাকাশ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১০

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১১

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১২

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৪

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৫

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৬

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৮

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৯

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

২০
X