কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পুরো মুখে লোম, চোখও ঢাকা, সেই তরুণের বিশ্বরেকর্ড

বিশ্বরেকর্ড গড়েছেন আত্মবিশ্বাসী ললিত। ছবি : সংগৃহীত
বিশ্বরেকর্ড গড়েছেন আত্মবিশ্বাসী ললিত। ছবি : সংগৃহীত

অবাক করার মতো একটি ঘটনা ঘটেছে ভারতে। মাত্র ১৮ বছর বয়সেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন মধ্যপ্রদেশের নন্দলেতা গ্রামের ললিত পাতিদার। তার মুখের ৯৫ শতাংশের বেশি অংশ বড় লোমে ঢাকা, যা তাকে বিশ্বের সবচেয়ে লোমশ মুখের অধিকারী হিসেবে পরিচিত করেছে।

ললিতের এই বিশেষত্বের কারণ এক বিরল রোগ, যার নাম হাইপারট্রিকোসিস। এ রোগ সাধারণত ‘ওয়েরেউলফ সিনড্রোম’ নামে পরিচিত। এই রোগের ফলে শরীরের বিভিন্ন অংশে অস্বাভাবিক লোম বৃদ্ধি পায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এই রোগের মাত্র ৫০টি নথিভুক্তের ঘটনা রয়েছে।

ললিতের বাবা-মা প্রথমে তার চেহারায় কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেননি। তবে ছয়-সাত বছর বয়সের মধ্যে তার মুখসহ শরীরের অন্যান্য অংশে বড় বড় লোম গজাতে শুরু করে। এটি স্বাভাবিক না হওয়ায় চারপাশের মানুষ কৌতূহলী হয়ে ওঠেন। অনেকেই তাকে ভয় পেতেন, আবার কেউবা মজা করতেন। স্কুল ও সমাজে তাকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

প্রথমদিকে মানুষের কৌতূহল ও বিরূপ মন্তব্যে অস্বস্তিতে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ললিত নিজেকে মেনে নিয়েছেন। এখন তিনি সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের অস্তিত্ব জানান দিচ্ছেন। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি নিজের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক শেয়ার করেন।

সম্প্রতি ইতালির মিলানে একটি টেলিভিশন শোতে অংশ নেন ললিত। সেখানেই বিশেষজ্ঞরা তার মুখের লোমের ঘনত্ব মেপে দেখেন এবং নিশ্চিত করেন, তিনিই বিশ্বের সবচেয়ে লোমশ মুখের অধিকারী। এই স্বীকৃতি পেয়ে ললিত উচ্ছ্বসিত।

ললিতের গল্প শুধু একটি বিশ্বরেকর্ডের গল্প নয়, এটি নিজেকে গ্রহণ করার ও সাহসের গল্প। যেকোনো শারীরিক পার্থক্য সত্ত্বেও কীভাবে নিজের জায়গা করে নেওয়া যায়, সেটাই তিনি প্রমাণ করেছেন। তিনি বিশ্বাস করেন, মানুষ বাহ্যিক চেহারা দিয়ে নয়, বরং তার কর্ম ও মানসিকতার মাধ্যমে পরিচিতি পায়।

সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস, হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১০

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১১

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১২

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৩

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৪

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৭

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৮

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৯

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

২০
X