কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনাকে দেওয়া ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিল করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়। ১৯৯৯ সালে তাকে আইনের ওপর সম্মানসূচক ডিগ্রি দিয়েছিল অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)।

সোমবার (২১ এপ্রিল) ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিল করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় তাকে ১৯৯৯ সালে সম্মানসূচক আইন ডিগ্রি প্রদান করেছিল। তবে এটি পুনর্বিবেচনা করা হচ্ছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছে না বরং ডিগ্রি বাতিলের প্রক্রিয়া ও নীতিমালা পর্যালোচনার একটি বড় পর্ব সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর কয়েক দিন আগেই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, ২০২৪ সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগের মধ্যে রয়েছে গণহত্যা ও হত্যা।

২০২৪ সালে জনগণের ব্যাপক বিক্ষোভে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তৎকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিক্ষোভ দমনে নেওয়া পদক্ষেপে ১০০০-এরও বেশি মানুষ নিহত হন।

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) অভিযোগ করেছে, শেখ হাসিনা সেনাবাহিনীকে কারফিউ বাস্তবায়নে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। সংস্থাটির এশিয়া উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছিলেন, প্রভাবশালী সরকারগুলোর উচিত শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টি করা যাতে তিনি নিরস্ত্র শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধ করেন।

এএনইউ কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসে কোনো সম্মানসূচক ডিগ্রি বাতিল করা হয়নি এবং এমন কোনো পূর্বপ্রথা নেই। ফলে কোনো নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয়টি আরও বিস্তারিতভাবে বাতিলকরণ পদ্ধতি তৈরি করার উদ্যোগ নিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১০

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১১

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১২

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৩

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৪

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৫

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৬

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৭

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৮

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৯

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

২০
X