বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাঙলা কলেজ ছাত্রদল নেতার পদত্যাগ

রাসেল মিয়া । ছবি : সংগৃহীত
রাসেল মিয়া । ছবি : সংগৃহীত

সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহসভাপতি (প্রিন্সিপাল আবুল কাশেম হল) রাসেল মিয়া পদত্যাগ করেছেন।

শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ফেসবুকে পোস্টে তিনি লেখেন, ‘আমি নিজের পরিশ্রমের ফল নিজের মতো করে খেতে চাই। তোদের মতো কিছু সুবিধাভোগী নেতার কারণে বাবা-মায়ের মুখে গালি শুনে আর গুনাহ কামাতে চাই না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিলাম।’

জানতে চাইলে রাসেল মিয়া কালবেলাকে বলেন, যে আদর্শ এবং নীতি বুকে ধারণ করে ছাত্রদলের সঙ্গে পথচলা শুরু করেছিলাম, ফ্যাসিস্ট হাসিনার আমলে বহু নির্যাতনের শিকার হয়েছি, মজলুম হিসেবে পরিচিত ছিলাম। আজ সেই প্রিয় সংগঠনের কিছু দুষ্কৃতকারীর কারণে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। জনসম্মুখে যখন দলকে নিয়ে এসব অপকর্মের প্রশ্নের সম্মুখীন হতে হয়, তখন হতভম্ব হয়ে তাকিয়ে থাকা ছাড়া কোনো উত্তর দেওয়ার থাকে না।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে একজন ত্যাগী কর্মী হিসেবে কোনো মূল্যায়ন পাইনি। এ ছাত্রদল করার কারণে আমার জীবন থেকে শিক্ষাজীবনের একটি বছর লস হয়ে গেছে।

বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কালবেলাকে বলেন, রাসেল মিয়া দীর্ঘদিন ধরে সাংগঠনিক প্রোগ্রামে আসছে না। দল থেকে পদত্যাগ করা না করা এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ছাত্রশিবির নেতাকে গুম / সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় পেল প্রসিকিউশন 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ৩৫ কিমি

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

১০

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

১১

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

১২

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

১৩

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

১৪

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

১৫

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

১৬

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

১৭

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৮

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১৯

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

২০
X