কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বাসসহ নানা পণ্য চুরি করাই এই বিড়ালের নেশা

লিওনার্দো দ্য পিঞ্চির চুরি করা কিছু সামগ্রী। ছবি : সংগৃহীত
লিওনার্দো দ্য পিঞ্চির চুরি করা কিছু সামগ্রী। ছবি : সংগৃহীত

এলাকায় একের পর এক ছিঁচকে চুরির ঘটনা ঘটছে। আজ একজনের অন্তর্বাস নেই তো, কাল আরেকজনের মোজা নেই। টুর্নামেন্টে অংশ নিতে কেউ হয়তো তার শখের জার্সিটা আয়রন করে গুছিয়ে রেখেছেন, সকালে উঠে দেখেন সেটিও নেই। দিনের পর দিন এমন ঘটনা, অথচ চোরকে শনাক্তে কোনো আলামতও পাওয়া যাচ্ছে না।

বাসিন্দারা যখন চরম উৎকণ্ঠায় তখনই চোরের হদিস মেলে। আর তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার বদলে চোরের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন গোটা কমিউনিটির লোকজন।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের মাইরাঙ্গি বে এলাকায় এক পরিবারের পোষা বিড়াল ওই চুরির ঘটনা ঘটাচ্ছে। ১৫ মাস বয়সী বিড়ালটির যখন কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসার কথা তখন সে মানুষের বাসায় চুরি করে বেড়াচ্ছে। আর তা এনে জমা করছে মনিবের বাসায়।

এলাকায় বিড়ালটি এখন সবার চেনা। অনেকটা সেলিব্রেটির মর্যাদা পাচ্ছে সে। আদর করে এলাকাবাসী তার নাম দিয়েছে লিওনার্দো দ্য পিঞ্চি।

লিওনার্দো দ্য পিঞ্চির মালিক হেলেন নর্থ বলেন, একবার সে দারুণ ক্যাশমারের সোয়েটার নিয়ে আসে। সেটি খুব সুন্দর ছিল। ভাবলাম, ভালোই তো, রেখে দিব নাকি। (হাসতে লাগলেন হেলেন)।

তবে পিঞ্চির আগ্রহ সিল্কের বক্সার আন্ডারওয়্যারের দিকে। এমন কিছু পেলেই সে চুরি করে বাসায় নিয়ে আসে।

হেলেন জানান, প্রথমে তিনি বিষয়টি পাত্তা দেননি। কিন্তু নিয়মিত এমন ঘটনা ঘটায় তিনি চুরির মালামাল ফেরত দিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন। তাতে ছবিসহ আপলোড দিয়ে বলতে থাকেন, ‘এ অন্তর্বাসটি কি আপনার?’

লোকজন মালিকের পোস্ট দেখে বাসায় এসে নিজেদের মালামাল ফেরত নিতে শুরু করেন। কিন্তু পিঞ্চির রাজত্বের এলাকা বাড়তে থাকে। সে বহু দূরের বাড়ি বা দোকান থেকেও এটা-সেটা নিয়ে আসতে শুরু করে। পরে হেলেন নিজের প্রোফাইলে দুঃখ প্রকাশ করে ছবিসহ পোস্ট দেন। পোস্টটি আরও মানুষের কাছে পৌঁছায়। তারা এসে নিজেদের জিনিসপত্র নিয়ে যেতে থাকেন।

তবে পিঞ্চির এমন কাজে ক্ষোভের বদলে তার প্রতি জনসাধারণের ভালোবাসা বেড়ে যায়। অনেকে বলতে থাকেন, কেন সে এখনো তাদের বাড়িতে এলো না।

এদিকে কেউ কেউ পিঞ্চির চুরি ঠেকাতে বিভিন্ন পরামর্শও দিচ্ছেন। যেমন, তাকে বাড়িতেই পোশাকসহ নানা পণ্য খেলার জন্য দেওয়া। কিন্তু এতে কোনো কাজ হলো না।

একবার পরামর্শ এলো, পিঞ্চির সঙ্গী এনে দেওয়া হোক। সে তার সঙ্গে সময় কাটালে চুরির নেশা ভুলে যাবে। কিন্তু হেলেন চিন্তিত হয়ে বলেন, পিঞ্চি যদি নতুন বিড়ালটিকেও চুরি শিখিয়ে ফেলে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X