বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের রাস্তায় লাউডস্পিকার, আবারও ইন্টারনেট বিচ্ছিন্নে অভিনব প্রস্তুতি

ইরানের একটি শহর। ছবি : সংগৃহীত
ইরানের একটি শহর। ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন রাস্তায় লাউডস্পিকার স্থাপন করার কাজ চলছে। আবারও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে জনসাধারণের কাছে তথ্য পৌঁছাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।

জানা গেছে, কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করলে জরুরি অবস্থার সময় জনসাধারণকে অবহিত করতে গুরুত্বপূর্ণ স্থানে লাউডস্পিকার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে তেহরান শহরের প্রধান চত্বরের কাজ প্রায় শেষ। শনিবার (২৬ জুলাই) একজন সিটি কাউন্সিল সদস্য এর প্রয়োজনীয়তা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

তেহরানের সিটি কাউন্সিলের সদস্য মেহেদী বাবাই বলেন, সঙ্কটের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে জনসাধারণের সতর্কতার জন্য আমাদের লাউডস্পিকার ব্যবহার করতে হবে। এই লাউডস্পিকারগুলোর মধ্যে বেশ কয়েকটি প্রধান চত্বরে স্থাপন করা হয়েছে এবং কাজ এখনও চলছে।

বাবাই বলেন, সিস্টেমটি স্বাভাবিক এবং জরুরি উভয় পরিস্থিতিতেই কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই সিস্টেমগুলো নিয়মিত সময়ে নামাজের জন্য আজান বাজাবে। সঙ্কটের সময়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কীভাবে জনসাধারণের ঘোষণার জন্য এগুলো ব্যবহার করতে হবে।

তিনি বলেন, আবার যুদ্ধের সময় মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হতে পারে। ১২ দিনের যুদ্ধে যোগাযোগ মন্ত্রণালয়কে মাঝে মাঝে ইন্টারনেট অ্যাক্সেস সীমিত করতে হয়েছিল। আমাদের আবার সাময়িকভাবে ইন্টারনেটসহ মোবাইল ফোন ব্লক করতে হতে পারে। তাই মানুষকে সতর্ক করার জন্য আমাদের বিভিন্ন উপায়ের প্রয়োজন।

তিনি বলেন, "এই সিস্টেমগুলো সাইরেন এবং ভয়েস বার্তা উভয়ই বাজাতে পারে। এটা নির্ভর করে জরুরি অবস্থার সময় নগর পরিচালক বা সংকট দল কী সিদ্ধান্ত নেয় তার উপর।

গত মাসের ১২ দিনের যুদ্ধের সময় ইরান সরকার দেশজুড়ে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করে। লক্ষ লক্ষ মানুষের মোবাইল নেটওয়ার্ক এবং হোম ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এই বন্ধের ফলে মানুষ তথ্য অ্যাক্সেস করতে, পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে বা ব্যাংকিং এবং নেভিগেশনের মতো মৌলিক কাজ সম্পাদন করতে অক্ষম হয়ে পড়ে। মনিটরিং গ্রুপ নেটব্লকস জানিয়েছে, ২০১৯ সালের নভেম্বরের বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ করেছিল সরকার। তবে ১২ দিনের যুদ্ধের সময় এর আওতা ছিল ব্যাপক।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X