সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অজগর নিয়ে সার্ফিং করে গুণতে হলো মোটা অঙ্কের জরিমানা

অজগর নিয়ে সার্ফ করে রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠেন হিগর ফিউজা। ছবি : সংগৃহীত
অজগর নিয়ে সার্ফ করে রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠেন হিগর ফিউজা। ছবি : সংগৃহীত

সম্প্রতি পোষা অজগর নিয়ে সাগরে সার্ফিং করতে যান হিগর ফিউজা নামের এক অস্ট্রেলীয় নাগরিক। রেনবো উপসাগরের নীল জলরাশি আর বিশাল বিশাল ঢেউ ভেঙে তাদের সার্ফিংয়ের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। রাতারাতি হিগর ও তার প্রিয় অজগর ‘শিবা’ হয়ে ওঠে সেলিব্রিটি। যদিও শেষ পর্যন্ত তাদের এই সাময়িক তারকাখ্যাতিই কাল হয়। খবর বিবিসি।

হিগর ফিউজা অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের বাসিন্দা। অজগর নিয়ে তার সার্ফিংয়ের ভিডিও নজরে আসতেই তদন্তের পর তাকে প্রায় দেড় হাজার মার্কিন ডলার জরিমানা করেছে কুইন্সল্যান্ড পরিবেশ ও বিজ্ঞান বিভাগ।

এক বিবৃতিতে বন্য প্রাণী কর্মকর্তা জোনাথন ম্যাকডোনাল্ড বলেছেন, জনসমক্ষে নিয়ে যাওয়ায় সাপটি আতঙ্কিত হয়ে মানুষের ক্ষতি করতে পারত। এ ছাড়া এ ধরনের ঘটনা জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে।

তিনি বলেন, সাপ ঠান্ডা রক্তের প্রাণী। তাই তারা সাধারণত পানি এড়িয়ে চলে। অজগরের কাছে সাগরের পানি অত্যন্ত ঠান্ডা মনে হতে পারত। সাগরে শুধু সামুদ্রিক সাপই থাকা উচিত।

এ ঘটনায় জনসাধারণের নিরাপত্তা নিয়ে হুমকি দেখা দিয়েছে। এ ছাড়া অন্যান্য প্রাণীতে অজগরের রোগ ছড়ানোর শঙ্কা রয়েছে বলেও জানান জোনাথন।

এর আগে হিগর ফিউজা স্থানীয় গণমাধ্যমকে বলেছিলেন, তার পোষা অজগর শিবা পানি অনেক পছন্দ করে। তিনি সাপটিকে নিয়ে এর আগে অন্তত ১০ বার সার্ফ করেছেন।

তবে অজগর শিবাই রেনবো উপসাগরের গোল্ড কোস্ট সৈকতে প্রথম সার্ফিং করা প্রাণী নয়। এর আগে একটি হাঁসও সেখানে সার্ফ করেছিল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১০

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১১

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১২

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৩

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৪

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৫

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৬

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

১৭

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

১৯

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

২০
X