কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৫:১০ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা

সাহিত্যে নোবেল বিজয়ী সাহিত্যিক। ছবি : সংগৃহীত
সাহিত্যে নোবেল বিজয়ী সাহিত্যিক। ছবি : সংগৃহীত

সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে আজ। এবারে সাহিত্যে নোবেল পেয়েছেন নরওয়ের সাহিত্যিক জন ফস। বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ নাম ঘোষণা করেছে।

১৯০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়। অন্যান্য খাতে একাধিক বা যৌথভাবে এ পুরস্কার পেলেও সাহিত্যে কেবল একক ব্যক্তি এ পুরস্কার পেয়ে থাকেন। এখন পর্যন্ত সাহিত্যে ১৭জন নারী নোবেল পেয়েছেন। এছাড়া চারবার এ পুরস্কার যৌথভাবে দুজন ব্যক্তি করে পেয়েছেন।

এবারের আসরে সাহিত্যে নোবেল বিজয়ী জন ফসের বিষয়ে বিচারকরা বলেন, তিনি তার নাটক এবং গদ্যসাহিত্যের মাধ্যমে যারা কথা বলতে অক্ষম তাদের ভাষা তুলে ধরেছেন।

৬৪ বছর বয়সী ফস ১৯৫৯ সালের ২৯ সেপ্টেম্বর নরওয়ের স্ট্রান্ডেবার্মে জন্মগ্রহণ করেন। নাট্যকার হিসেবে বিখ্যাত তিনি। এ ছাড়াও উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশুতোষ লেখা ও অনুবাদকর্ম রয়েছে তার। নরওয়ের নিনরস্ক ভাষায় লেখেন তিনি।

তার উল্লেখযোগ্য উপন্যাস হলো স্টিনজড গিটার (১৯৮৫), কুগার (২০০৭)। এছাড়া উল্লেখযোগ্য ছোট উপন্যাস হলো মরগন অগ ভেলড ফ্রম ২০০০ ( মর্নিং অ্যান্ড ইভিনিং, ২০০৫) ইত্যাদি।

এর আগে গতকাল রসায়নে নোবেল পুরস্কার পান তিন বিজ্ঞানী। তারা হলেন আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন), মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স) ও লুই ব্রুস (যুক্তরাষ্ট্র)। কোয়ান্টাম বিন্দুর আবিষ্কার এবং সংশ্লেষণের জন্য তারা এ পুরস্কার পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X