কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৫:৪৬ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশ ও ইসরায়েলের পতাকা।
বাংলাদেশ ও ইসরায়েলের পতাকা।

ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ চলমান। এমন সময় নিজ দেশের নাগরিকদের ভ্রমণ সতর্ক করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে ভ্রমণে সতর্ক করেছে দেশটি। যে তালিকায় রয়েছে বাংলাদেশের নামও।

এ ছাড়াও নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ মিসর ও জর্ডান ছাড়তে বলেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ। কাতারের সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ও উল্লেখযোগ্য উত্তেজনা দেখা গেছে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোয় যা উল্লেখযোগ্য। এ জন্য তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনসহ অন্যান্য আরব দেশে অবস্থান থেকে সরে আসতে বলা হচ্ছে। একইসঙ্গে মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালদ্বীপসহ আশপাশের দেশগুলোয় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ইসরায়েল।

দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় শুরু হওয়া ক্রমাগত যুদ্ধের কারণে ইসরায়েলি ভ্রমণকারীরা সশস্ত্র সংগঠনটির লক্ষ্যবস্তু হবে- এ আশঙ্কা করছে জাতীয় নিরাপত্তা পরিষদ।

অন্যদিকে মিসর-জর্ডানের পাশাপাশি মরক্কোর ব্যাপারেও সতর্ক ইসরায়েল। এ দেশটির জন্য হুমকির মাত্রা লেভেল-৩ এ উন্নীত করা হয়েছে। পাশাপাশি মরক্কোয় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে দেশটির নিরাপত্তা পরিষদ।

হামাসের হামলার পর থেকে ধারাবাহিকভাবে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি জল ও স্থল পথে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। তার আগে বিভিন্ন দেশে থাকা নাগরিকদের ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি।

এর আগে গত ১২ অক্টোবর মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্ট থেকে এই সতর্কবার্তা জারি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X