কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হচ্ছে নাৎসিদের প্রতীক

অস্ট্রেলিয়ায় পাল্টাপাল্টি সমাবেশ করে নব্য-নাৎসিদের একটি দল ও প্রতিপক্ষরা। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ায় পাল্টাপাল্টি সমাবেশ করে নব্য-নাৎসিদের একটি দল ও প্রতিপক্ষরা। ছবি : সংগৃহীত

নাৎসিদের আমলে ব্যবহৃত প্রতীক নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় অতি-দক্ষিণপন্থিরা সক্রিয় হওয়ায় এ নিষেধাজ্ঞা আরোপ করছে দেশটি। আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ায় নাৎসিদের স্বস্তিকা ও এসএস প্রতীক প্রদর্শন করাকে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হবে। এর ফলে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে, নাৎসিদের স্যালুট এ নিষেধাজ্ঞার আওতায় নেই।

বিবিসি বলছে, গত মার্চে নব্য-নাৎসিদের একটি দল কেলি-জে কিন-মিনশুলের আয়োজনে মেলবোর্নে একটি সমাবেশে অংশ নিয়েছিল। কিন-মিনশুল ট্রান্সজেন্ডার অধিকারের বিরোধিতার জন্য পরিচিত। বিরোধিতা করতে গিয়ে তারা নাৎসিদের কায়দায় স্যালুট দেয়। এর বিপরীতে পাল্টা প্রতিবাদ জানায় প্রতিপক্ষরা। তবে নব্য-নাৎসি দলটির সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন কিন-মিনশুল।

নতুন আইনের কথা জানিয়ে অ্যাটর্নি জেনারেল মার্ক ড্রেফাস বলেন, ‘গণহত্যার ভয়াবহতাকে উদ্বুদ্ধ করে এমন কোনো প্রতীকের স্থান অস্ট্রেলিয়ায় নেই।’

ড্রেফাস জানান, নাৎসিদের প্রতীক সংবলিত পতাকা, আর্মব্যান্ড, টি-শার্ট, প্রকাশ্যে এসব প্রতীক প্রদর্শন এবং নাৎসি মতাদর্শ প্রচারের প্রতীক অনলাইনে প্রকাশ এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

তবে শিক্ষা, শিল্প-সাহিত্য, বিজ্ঞান, সাংবাদিকতার ক্ষেত্রে নাৎসিদের স্বস্তিকা ও এসএস চিহ্ন প্রদর্শন নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাল্টাপাল্টি হামলার মধ্যে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরের ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

চলন্ত ট্রেন থেকে পড়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

টানা বৃষ্টিতে পানির নিচে সাভার পৌরসভার সড়ক

১৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়াল পুলিশ কর্মকর্তা

১০

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১১

১৩ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

১৩

পানিবন্দি ২৫ গ্রামের মানুষ, খোয়াইয়ের পানিতে ভেসে গেল স্বপ্ন

১৪

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

গভীর রাতে ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

১৬

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১৭

কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

১৮

বরিশালের পথে প্রধানমন্ত্রী

১৯

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

২০
X