কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ এএম
অনলাইন সংস্করণ

জানা গেল বিশ্বে ২০২৩ সালে নিহত সাংবাদিকের সংখ্যা

জানা গেল বিশ্বে ২০২৩ সালে নিহত সাংবাদিকের সংখ্যা

গাজায় যুদ্ধে সাংবাদিক নিহত হওয়া সত্ত্বেও বিশ্বে চলতি বছর দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক নিহত হওয়ার সংখ্যা কমেছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে রিপোটার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এ কথা জানিয়েছে।

আরএসএফের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৩ সালের প্রথম ১১ মাসে ৪৫ সাংবাদিক দায়িত্ব পালনকালে নিহত হয়। গত বছর এ সংখ্যা ছিল ৬১।

ল্যাতিন আমেরিকায় সাংবাদিকের প্রাণহানি ব্যাপকভাবে কম হওয়ায় এ সংখ্যা হ্রাস পেয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাস যুদ্ধ শুরুর পর প্রায় ৬৩ সাংবাদিক নিহত হয়েছে। তবে এদের মধ্যে ১৭ সাংবাদিকের নিহত হওয়া আরএসএফের সংজ্ঞার আওতায় পড়ে।

আরএসএফের সেক্রেটারি জেনারেল ক্রিস্টোফ ডেলোরি বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, প্রতিনিয়তই সাংবাদিক নিহতের সংখ্যা কমার বিষয়টি আমরা প্রত্যক্ষ করেছি। ২০১২ সালে ১৪০ সাংবাদিক নিহত হয়েছিল। একইরকম ২০১৩ সালেও প্রত্যক্ষ করেছি। সিরিয়ার ও ইরাক যুদ্ধের কারণে এমনটি ঘটেছিল।

ইসরায়েল ও হামাস যুদ্ধে ১৭ সাংবাদিক নিহত হয়। এর মধ্যে ১৩ জন গাজায় ইসরায়েলী হামলার সময়ে একজন লেবাবন এবং অপরজন ইসরায়েলে হামাসের হামলার সময়ে নিহত হয়।

নভেম্বর আরএসএফ জানিয়েছিল, এসব প্রাণহানির জন্যে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করেছে।

এদিকে সাংবাদিক নিহতের সংখ্যা নিম্ন গামির জন্যে ল্যাতিন আমেরিকায় এ সংখ্যা ব্যাপকভাবে কমে যাওয়াকে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ল্যাতিন আমেরিকায় চলতি বছর ছয় সাংবাদিক নিহত হয়েছে। এ সংখ্যা ২০২২ সালে ছিল ২৬। কেবল মেক্সিকোতেই এ সংখ্যা পূর্বের বছরের ১১ তুলায় এ বছর চারে নেমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X