কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বন্যায় ডুবল উড়োজাহাজ, শহরে সাঁতার কাটছে কুমির

বন্যার পানিতে নিমজ্জিত উড়োজাহাজ। ছবি : সংগৃহীত
বন্যার পানিতে নিমজ্জিত উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডে আকস্মিক বন্যায় হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনো বহু মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। কর্তৃপক্ষ বলছে, কুইন্সল্যান্ডের ইতিহাসে এবারের বন্যা সবচেয়ে ভয়াবহ।

গত সপ্তাহে ঘূর্ণিঝড় জাসপার অস্ট্রেলিয়ায় আঘাত হানে। ঘূর্ণিঝড় জাসপারের কারণে সৃষ্টি ভারী বৃষ্টিপাতে এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে উত্তর কুইন্সল্যান্ড অঞ্চলে এক বছরের সমান বৃষ্টি হয়েছে।

পর্যটন এলাকা হিসেবে পরিচিত কেয়ার্নস শহরে দুই মিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে প্রায় দেড় লাখ মানুষের এই শহরের রাস্তাঘাট, মহাসড়ক তলিয়ে গেছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বিবিসির ভিডিও ফুটেজে দেখা যায়, কেয়ার্নস শহরের বিমানবন্দরে পার্ক করে রাখা উড়োজাহাজগুলো পানিতে তলিয়ে গেছে। ফ্লাইট ওঠানামা পুরোপুরি বন্ধ রয়েছে। শহরের মাঝখানে কুমির সাঁতার কাটছে। মানুষ নৌকায় করে নিরাপদে সরে যাচ্ছেন। তবে ভয়াবহ এই বন্যায় এখনো কোনো হতাহতের খবর আসেনি।

কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী স্টিভেন মাইলস এবিসি নিউজকে বলেছেন, এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় তিনি কখনো দেখেননি। তিনি বলেন, কেয়ার্ন শহরের প্রান্তিক পর্যায়ের মানুষের সঙ্গে আমি আলাপ করেছি। তারা বলেছেন যে তারাও এ রকম কিছু আগে দেখেননি।

কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী আরও জানান, তাদের কাছে থাকা সব নৌকায় করে বন্যাদুর্গত মানুষকে উদ্ধার করছেন। বিশেষ করে নিজের চেষ্টায় যারা পানিবন্দি অবস্থা থেকে বের হয়ে আসতে পারছেন না তাদের এসব নৌকায় উদ্ধার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X