কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে ঝাঁকুনি খেল বিমান, আহত ৫০

লাটাম এয়ারলাইন্সের একটি বিমান। ছবি : সংগৃহীত
লাটাম এয়ারলাইন্সের একটি বিমান। ছবি : সংগৃহীত

আরামদায়ক আর দ্রুত যাত্রার জন্য বিমানের বিকল্প নেই। তবে এ আনন্দদায়ক যাত্রাতেই আহত হয়েছেন অন্তত ৫০ যাত্রী। সোমবার (১১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লাটাম এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানটি মাঝ আকাশে বেশ ঝাঁকুনি খায়। এতে করে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিমানটি সিডনি থেকে অকল্যান্ড যাচ্ছিল।

বিমান চলাচলের তথ্যদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট অ্যাওয়ার জানায়, লাটাম এয়ারলাইন্সের একটি রোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার সোমবার স্থানীয় সময় বিকেলে অকল্যান্ডে অবতরণ করেছে। এটি চিলির সান্টিয়াগো যাত্রাকালে স্বাভাবিকভাবেও অকল্যান্ডে বিরতি দেয়।

সংস্থাটির এক মুখপাত্র বলেন, বিমানটি কারিগরি ত্রুটিতে পড়েছিল। ফলে এর কবলে যাত্রী ও ক্রুরা সকলে পড়েছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এক মুখপাত্র রয়টার্সকে জানান, হাটো হোন সেন্ট জন অ্যাম্বুলেন্স বিমানবন্দরে ৫০ জনকে চিকিৎসা দিয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ছাড়া বাকিদের আঘাত হালকা থেকে মাঝারি ধরনের।

এক যাত্রীর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিনি মাঝ আকাশে হঠাৎ করে বেশ ঝাঁকুনি অনুভব করেন।

রয়টার্স জানিয়েছে, লাটাম ও রোয়িং এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের বিষয়ে তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। এমনকি তারা ত্রুটির ধরন বা কিছুও জানায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১০

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১১

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৪

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৫

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৬

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৭

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৯

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

২০
X