কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৩:৫৪ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন অবমাননার ঘটনায় জাতিসংঘে প্রস্তাব, পক্ষে ভোট দিল যেসব দেশ

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি)। ছবি : সংগৃহীত
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি)। ছবি : সংগৃহীত

সুইডেনে কোরআন অবমাননা নিয়ে ধর্মীয় বিদ্বেষ ও গোঁড়ামি বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) একটি প্রস্তাব অনুমোদন করেছে।

গতকাল বুধবার ‘বৈষম্য, শত্রুতা ও সহিংসতা উদ্রেককারী ধর্মীয় ঘৃণার বিরুদ্ধে প্রতিরোধ’ নামে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। এ প্রস্তাবের সপক্ষে ছিল বাংলাদেশসহ আরও ২৮ দেশ। আর বিপক্ষে ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ ১২ দেশ। এ ছাড়া ভোটদানে বিরত ছিল সংখ্যা ৭টি।

সম্প্রতি ঈদুল আজহার দিন সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে সমগ্র মুসলিম বিশ্ব।

বাংলাদেশ, তুরস্ক, ইরাক, ইরান, মিসর, সৌদি আরবসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের আহ্বানে গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয়ে বিশেষ বৈঠক শুরু হয়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের এই বৈঠকে যোগ দেন। তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা ইসলামোফোবিয়া, হেট স্পিচ আরও বাড়িয়ে দিচ্ছে। বিশ্বজুড়ে মানুষে মানুষে ব্যবধান আরও বাড়ছে। সহিংসতা উসকে দেওয়া হচ্ছে।’

বৈঠকে মুসলিম নেতারা বলেন, কোরআন মুসলমানদের কাছে একটি আবেগের বিষয়। কোরআন অবমাননা মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। ফলে এই ধরনের ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়।

বৈঠকে জাতিসংঘের মানবাধিকার সংগঠন ইউএনএইচসিআরের প্রধান ভলকার টার্ক বলেন, ‘মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ, ইসলামোফোবিয়া, ইহুদিবিদ্বেষ, খ্রিস্টানদের নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। একইভাবে সংখ্যালঘু সম্প্রদায় যেমন-আহামেদি, ইয়াজেদি, বাহাইদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ আচরণ অন্যায়। এই সবকিছুই অন্যায় ও বন্ধ করা প্রয়োজন।’

আলোচনা, শিক্ষা এবং ধর্মীয় আদান-প্রদানের মাধ্যমে হেটস্পিচ বন্ধ করা সম্ভব বলে মনে করেন টার্ক। এর জন্য সব দেশকে এগিয়ে আসতে হবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘কোরআন জ্বালানোর ঘটনা সার্বিকভাবে বিদ্বেষ তৈরি করেছে, সহিংসতার জন্ম দিয়েছে এবং মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে। এ ধরনের ঘটনা অনভিপ্রেত। এসব বন্ধ হওয়া দরকার।’

সুইডেনের দক্ষিণপন্থি সরকারও মনে করে কোরআন অবমাননার ঘটনা অনভিপ্রেত। কিন্তু তাদের বক্তব্য, সংবিধান সবাইকে বিক্ষোভ দেখানোর অধিকার দিয়েছে। কোরআন অবমাননা করে যারা বিক্ষোভ করেছেন, তাদেরও সাংবিধানিক অধিকার আছে। সে কারণেই তাদের বাধা দেওয়া হয়নি।

টার্কও মনে করেন, কোরআন অবমাননার ঘটনা কেবলমাত্র ব্যক্তি অধিকার নয়। ব্যক্তির অধিকার কতদূর পর্যন্ত মেনে নেওয়া হবে এ বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন।

প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে যেসব দেশ

আলজেরিয়া, আর্জেন্টিনা, বাংলাদেশ, বলিভিয়া, ক্যামেরুন, চীন, কিউবা, ইরিত্রিয়া, গ্যাবন, গাম্বিয়া, ভারত, আইভরি কোস্ট, কাজাখস্তান, কিরগিজস্তান, মালাবি, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, পাকিস্তান, কাতার, সেনেগাল, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও ভিয়েতনাম।

প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যারা

বেলজিয়াম, কোস্টারিকা, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মন্টিনিগ্রো, রোমানিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।

ভোটদানে বিরত ছিল যারা

বেনিন, চিলি, জর্জিয়া, হন্ডুরাস, মেক্সিকো, নেপাল ও প্যারাগুয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১০

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১১

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১২

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৩

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৪

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৬

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৭

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৮

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৯

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

২০
X