কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৮:০৫ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

১৭৪ বছরের ইতিহাসে উষ্ণতম জুন দেখল বিশ্ব

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গত ১৭৪ বছরের মধ্যে চলতি বছরের জুন মাস সবচেয়ে উষ্ণ ছিল। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) এবং জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

এনওএএ বলছে, বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০টি বছরের মধ্যে ২০২৩ সাল যে একটি হবে সে ব্যাপারে তারা প্রায় শতভাগ নিশ্চিত। এ ছাড়া উষ্ণতম পাঁচটি বছরের মধ্যে এ বছর থাকার সম্ভাবনা ৯৭ শতাংশ।

১৮৫০ থেকে বিশ্বের তাপমাত্রার রেকর্ড করা শুরু করে মার্কিন এই সংস্থাটি। তাদের তথ্য অনুযায়ী, বিংশ শতাব্দীর গড় তাপমাত্রার চেয়ে গত জুনের তাপমাত্রা ১ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এ ছাড়া এবারের গরম কালে কোনো মাসে টানা ৩০ দিনই স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ছিল তাপমাত্রা।

গত জুনেই প্রথমবারের মতো কোনো মাসে দীর্ঘমেয়াদে গড় তাপমাত্রা বৃদ্ধি এক ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

বিশ্বব্যাপী এমন উচ্চ তাপমাত্রার কারণ হিসেবে সংস্থাটি বলছে, এল নিনোর (উষ্ণ সমুদ্র স্রোত) প্রভাবে এমনটা হয়েছে। এ সময় প্রশান্ত মহাসাগরের পানি সাধারণ সময়ের তুলনায় বেশি উষ্ণ থাকে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী নাতালি মোহায়াল্ড বলেন, ‘তাপমাত্রা বাড়ার একাধিক কারণ রয়েছে। তবে সবার আগে দাবানল ও দূষণের কথা বলতে হবে। আবার উষ্ণতা বৃদ্ধির কারণে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ৩০ দিনের মধ্যে বেনজীরকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১০

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১১

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১২

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৩

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৫

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৬

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৭

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৯

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

২০
X