কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্যালেস্টাইন কোলার বাজিমাত, ২ মাসে বিক্রি ৪০ লাখ ক্যান!

কোমল পানীয় প্যালেস্টাইন কোলা। ছবি : সংগৃহীত
কোমল পানীয় প্যালেস্টাইন কোলা। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে কোমল পানীয় কোকাকোলা এবং পেপসি বয়কটের ডাক ওঠে। বলা হচ্ছে, মার্কিন এই পণ্য দুটির সঙ্গে ইসরায়েলি মালিকানার যোগসূত্র রয়েছে। আর এই সময়ে কোমল পানীয় বাজারে আধিপত্য দেখাচ্ছে প্যালেস্টাইন কোলা।

ইউরোপের বাজারে প্রতিনিয়ত বাড়ছে প্যালেস্টাইন কোলার চাহিদা। মাত্র দুই মাসেরও কম সময়ে প্রায় ৪০ লাখ ক্যান বিক্রি হয়েছে।

কোকাকোলা এবং পেপসির বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা নামের পানীয়টি বাজারে এনেছিলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত সুইডিশ তিন সহোদর। আর বাজারে আসার মাত্র দুই মাসের মধ্যেই বাজিমাত করেছে এই কোমল পানীয়।

গেল রোববার (১২ মে) আবুধাবিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, বাজারে এখন প্যালেস্টাইন কোলার ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। বর্তমানে ইউরোপেও অসংখ্য রেস্তোরাঁ মার্কিন মালিকানাধীন পণ্য এড়িয়ে চলছে।

প্যালেস্টাইন কোলা কর্তৃপক্ষ দ্য ন্যাশনালকে জানিয়েছে, দুই মাসেরও কম সময়ের মধ্যে তাদের অন্তত ৪০ লাখ ক্যান পানীয় বিক্রি হয়েছে।

মাত্র মাস ছয়েক আগে পেপসি ও কোকাকোলার বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা বাজারে আনার পরিকল্পনা করেছিলেন সুইডেনের মালমোতে বসবাস করা তিন ভাই— হোসেইন, মোহাম্মদ এবং আহমদ হোসেন।

নতুন ব্র্যান্ড হিসেবে প্যালেস্টাইন কোলাকে সামাজিকমাধ্যমে কোটি কোটি মানুষ স্বাগতও জানিয়েছিল। এর ফলে বহু কোম্পানি পানীয়টি মজুত করার জন্য আগ্রহী হয়ে ওঠে। প্যালেস্টাইন কোলার ক্যানের নকশাটিও বেশ প্রশংসা কুড়ায়।

ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ তিন সহোদরের লক্ষ্য, ফিলিস্তিন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং গাজা ও পশ্চিম তীরে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য দাতব্য সংস্থাগুলোর পাশে দাঁড়ানো।

এদিকে, প্যালেস্টাইন কোলার উদ্যোক্তারা সুইডেনে দাতব্য সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনাও করছেন, যার নাম হবে সাফাদ ফাউন্ডেশন। এর মাধ্যমে সংগ্রহ করা তহবিল ফিলিস্তিনের সাহায্য প্রকল্পগুলোয় দান করা হবে বলে জানিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X