কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০২:৫৯ পিএম
আপডেট : ১৭ মে ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসছেন কুরলুস ওসমানের নায়ক

বুরাক অজচিভিট। ছবি : সংগৃহীত
বুরাক অজচিভিট। ছবি : সংগৃহীত

এই প্রথম ঢাকায় আসার ঘোষণা দিয়েছেন কুরলুস ওসমান সিরিজের প্রধান চরিত্র বুরাক অজচিভিট।বৃহস্পতিবার (১৬ মে) এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন এ অভিনেতা। ভিডিওতে তাকে বাংলায়ও কথা বলতে দেখা গেছে।

বাংলাদেশে বুরাকের আসার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তার ভক্তরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন।

ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাস অবলম্বনে সাজানো হয়েছে কুরলুস উসমান সিরিজটি। যেখানে দেখানো হয়- কীভাবে শূন্য থেকে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তুর্কিরা। ন্যায়ের প্রতীক হয়ে পৃথিবীর বুকে টিকে ছিল প্রায় ৭০০ বছর। যে সাম্রাজ্যের ওপর ভর করে একটা সময় গোটা পৃথিবীর পরাশক্তি রূপে আবির্ভূত হয়েছিল মুসলিমরা।

বিশ্বজুড়ে কুরলুস ওসমান সিরিজের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। অসংখ্য ভাষায় ডাবিং ও সাবটাইটেল হয় এই সিরিজের। মূলত আরেক সাড়া জাগানো টার্কিস সিরিজ দিরিলিস আরতুগ্রুলের সিক্যুয়েল এই কুরলুস ওসমান।

ওই সিরিজে দেখানো হয় কীভাবে যাযাবর জীবনের ইতি টেনে সোগুতে পাকাপোক্তভাবে শাসন জারি করেছিলেন ওসমানীয় সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা প্রথম ওসমানের বাবা আরতুগ্রুল গাজী।

ওই সিরিজটি ২০১৪ সালে শুরু হয়ে চলে ২০১৯ সাল পর্যন্ত। ঘটনার ধারাবাহিকতায় ২০১৯ সাল থেকেই শুরু হয় কুরলুস ওসমান। সিরিজটি এখনো চলমান।

সিরিজের ওসমান গাজীর বীরত্ব, বোরান আল্পের আনুগত্য, জেরকুতায় বে’র কমেডি দর্শকদের মুগ্ধ করে। ১৩ শতকের ঘটনাকে তুলে আনলেও সিরিজে নারীদের উপস্থাপন ছিল দারুণ ইতিবাচক। কেবল ঘরে বসে থাকা নয়, পুরুষদের পাশাপাশি তুর্কি নারীদের দুঃসাহসিক সব দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে কুরলুস ওসমানে। রাবেয়া বালা হাতুন, মালহুন হাতুন ও গোনজা হাতুনের চরিত্রগুলো ছিল বেশ সাহসিকতাপূর্ণ।

সিরিজের শেষের অংশে দর্শকদের হৃদয় কাড়ে গাজী আল্পের নিপুণ অভিনয়। সমানে থেকে ওসমান বেকে দেখে তার মতো সাহসী বে হয়ে উঠতে চায় সে। এ জন্য সমবয়সীদের নিয়ে ওসমান গাজী সাজে ক্ষুদে গাজী আল্প। তার এই অবস্থা দেখে মুগ্ধ হন ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান। এই দৃশ্যকে সিরিজের সবচেয়ে মধুর বলে আখ্যা দিয়েছেন সিরিজের ভক্তরা।

এদিকে কুরলুস ওসমান অভিনেতা বুরাক একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে বাংলাদেশে এলেও ঠিক কবে সেই সফর, তা এখনও জানানো হয়নি।

ভিডিও বার্তায় বুরাক অজচিভিট বলেন, ‘সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা? খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১০

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১১

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১২

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৪

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৫

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৬

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৭

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৮

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৯

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

২০
X