কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৯:৩০ এএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে চাপা পড়েছেন ৩ শতাধিক মানুষ

শুক্রবার এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
শুক্রবার এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধসে একটি পুরো গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। এই বিশাল ভূমিধসে তিন শতাধিক মানুষ ও এক হাজার ১০০টির বেশি ঘরবাড়ি চাপা পড়েছে। এ ছাড়া শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার (২৫ মে) স্থানীয় গণমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। গ্রামটি দেশটির রাজধানী পোর্ট মোরেসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

অস্ট্রেলিয়ার উত্তরে প্রশান্ত মহাসাগরীয় দেশের সংবাদমাধ্যম পাপুয়া নিউগিনি পোস্ট কুরিয়ার জানিয়েছে, ভয়াবহ এই ভূমিধসে তিন শতাধিক মানুষ এবং এক হাজার ১৮২ ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়েছে। দেশটির সংসদ সদস্য আইমোস আকমের মন্তব্যের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। পরে এই বিষয়ে আইমোস আকমের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তিনি সাড়া দেননি।

তবে শনিবার প্রতিবেশী অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এঙ্গা প্রদেশের মুলিতাকা অঞ্চলে ভূমিধসের কারণে ছয়টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ সম্পর্কে আরও জানতে কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে পোর্ট মোরেসবিতে অস্ট্রেলীয় হাইকমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১০

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১১

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১২

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৩

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৪

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৫

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৬

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৭

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৮

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৯

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

২০
X