কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

লাহোর ও রাওয়ালপিন্ডিতে শহরের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। ছবি : সংগৃহীত
লাহোর ও রাওয়ালপিন্ডিতে শহরের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি কলেজে নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) এই ঘটনার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, পাঞ্জাবের একটি কলেজের বেজমেন্টে এক নারী শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। এ অভিযোগের পর পাঞ্জাবের লাহোরসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নেমে আসেন।

পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের কাছে কোনো ভুক্তভোগী অভিযোগ জানাননি এবং ঘটনাটিকে ভুয়া তথ্য হিসেবে উল্লেখ করেছেন। তবে শিক্ষার্থীরা অভিযোগ করেছে, কর্তৃপক্ষ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

পাঞ্জাবের শিক্ষা ও স্বরাষ্ট্র বিভাগ শুক্রবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়, তবে এ নির্দেশনায় ধর্ষণের ঘটনার উল্লেখ করা হয়নি। এছাড়া শুক্র এবং শনিবার জমায়েতের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রাদেশিক সরকার।

রাওয়ালপিন্ডিতে বিক্ষোভে অংশ নিয়ে ১৯ বছর বয়সী এক শিক্ষার্থী অভিযোগ করেন, সত্যি ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সরকার এবং শীর্ষ কর্মকর্তাদের ঘুষ দেওয়া হয়েছে। তারা শুধু প্রতিষ্ঠানের সম্মান রক্ষার জন্য এটি করছে।

বিক্ষোভের বেশির ভাগ অংশগ্রহণকারী পুরুষ শিক্ষার্থী। তারা লাহোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জানালা ভেঙে এবং স্কুলবাস পুড়িয়ে দিয়েছেন। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

পাঞ্জাব গ্রুপ অব কলেজেসের পরিচালক আরিফ চৌধুরী সংবাদ সম্মেলনে দাবি করেন, যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে, তবে আমি পদত্যাগ করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি।

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ বলেন, যারা অনলাইনে ভুয়া পোস্ট ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ পরিস্থিতিতে, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবি নিয়ে বিক্ষোভের আগুন আরও জোরালো হচ্ছে, যা দেশের শিক্ষা ও সামাজিক নীতির ওপর বড় একটি প্রশ্নবোধক চিহ্ন রেখে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X