কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ডোনাল্ড ট্রাম্প আমার বাবা, পাকিস্তানি নারীর চাঞ্চল্যকর দাবি

ডোনাল্ড ট্রাম্প এবং তার দাবি করা কন্যা। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প এবং তার দাবি করা কন্যা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্কের কোনো শেষ নেই। যৌন কেলেঙ্কারি, নির্বাচনী দাঙ্গা, পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা থেকে গোপন নথি হাতানো সবই তার রাজনৈতিক জীবনের অংশ। এবার সেই বিতর্কের তালিকায় যোগ হলো আরও একটি চমকপ্রদ দাবি। পাকিস্তানি এক নারী জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প না কি তার জন্মদাতা!

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক পাকিস্তানি নারী উর্দুতে নিজেকে মুসলিম ও পাঞ্জাবি হিসেবে পরিচয় দিচ্ছেন। এরপর তিনি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প তার বাবা।

তিনি আরও জানান, ট্রাম্প একসময় তার মাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সমালোচনা করেছিলেন এবং সন্তানের যথাযথ লালনপালনের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।

ভিডিওটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০১৮ সালে, তবে তখন এটি তেমন সাড়া ফেলেনি। ট্রাম্পের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর এটি নতুন করে আলোচনায় এসেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি এখন সামাজিকমাধ্যমে রীতিমতো আলোড়ন তুলেছে।

ভিডিওটি দেখে নেটিজেনরা মজার মন্তব্যের বন্যায় ভাসাচ্ছেন ট্রাম্পকে। কেউ এটিকে রসিকতা বলছেন, কেউ প্যারোডি হিসেবে দেখছেন। আবার কেউ এর মজার দিকটি উপভোগ করছেন।

একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘শুধু পাকিস্তানেই এমন আত্মবিশ্বাসে কেউ ট্রাম্পকে বাবা দাবি করতে পারে!’ আরেকজন মন্তব্য করেছেন, ভাবুন, ট্রাম্প আর তার ‘পাঞ্জাবি’ মেয়ে থ্যাঙ্কসগিভিং ডিনারে একসঙ্গে বসে আছেন। এটা হবে অবিস্মরণীয় একটি দৃশ্য!’

তৃতীয়জন যোগ করেন, ২০১৮ সালে এই ভিডিওটিকে কেউ গুরুত্ব দেয়নি, আর এখন এটি কমেডির সেরা উপাদান হয়ে উঠেছে।

ভিডিওটির দাবির সত্যতা নিয়ে কোনো প্রমাণ নেই। তবে এটি স্পষ্ট, সামাজিকমাধ্যমে এমন অদ্ভুত ও মজাদার কনটেন্টই ভাইরাল হওয়ার উপযুক্ত উপাদান। ট্রাম্পের সঙ্গে সম্পর্কের এ দাবি যেমন বাস্তবতার বাইরে, তেমনি এটি নেটিজেনদের বিনোদনের কারণ হিসেবেও জায়গা করে নিয়েছে।

চাঞ্চল্যকর ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X