কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কী হচ্ছে পাকিস্তানে, মুক্তি পাবেন ইমরান খান?

পাকিস্তানে পিটিআইয়ের সমাবেশ। পুরোনো ছবি
পাকিস্তানে পিটিআইয়ের সমাবেশ। পুরোনো ছবি

পাকিস্তানে গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগার থেকে তার এ ডাকে অচল হয়ে পড়েছে দেশটি। রাজধানী ইসলামাবাদের সঙ্গে সকল সড়কপথ বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, এটি হবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ভাগ্য নির্ধারণের কর্মসূচি।

ইমরান খানসহ পিটিআইয়ের সকল নেতাকর্মীদের মুক্তি এবং বিভিন্ন দাবিতে তারা এ কর্মসূচি পালন করে আসছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পিটিআইয়ের দেশব্যাপী চূড়ান্ত বিক্ষোভকে সামনে রেখে নিরাপত্তা উদ্বেগপূর্ণ এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ইসলামাবাদের অভিমুখী মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের বেশিরভাগ প্রধান সড়ক কনটেইনার দিয়ে অবরুদ্ধ করা হয়েছে। এ ছাড়া আন্দোলনকারীরা পার্লামেন্টে যাতে পৌঁছতে না পারে সে জন্য দাঙ্গা পুলিশ ও আধাসামরিক কর্মীদের বিশাল দল মোতায়েন করা হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আইনি বিধানের অধীনে যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

পিটিআই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ তার সমস্ত নেতাদের মুক্তি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানিয়ে আসছে। চলতি বছরের শুরুর দিকে নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছে দলটি।

শনিবার এক ভিডিও বার্তায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও ইমরান খানের অন্যতম সহযোগী আলী আমিন গন্দাপুর বলেন, আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইমরান খান আমাদের সেখানে থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে সমাবেশ নিয়ে এক ভিডিওবার্তা দিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তার এ আহ্বানকে নিরাপত্তা বিশ্লেষকরা বিপজ্জনক হিসেবে দেখছেন। তারা সতর্ক করেছেন, এই বিক্ষোভ যদি সহিংসতায় রূপ নেয়, তবে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও গভীর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X