কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে তেল-গ্যাসের নতুন খনির সন্ধান

তেল গ্যাসের অনুসন্ধান কার্যক্রম। ছবি : সংগৃহীত
তেল গ্যাসের অনুসন্ধান কার্যক্রম। ছবি : সংগৃহীত

তেল গ্যাসের নতুন খনির সন্ধান পেয়েছে পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ায় নতুন এ খনির সন্ধান মিলেছে বলে জানিয়েছে দেশটির তেল ও গ্যাস উন্নয়ন সংস্থা (ওজিডিসিএল)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লাক্কি মারওয়াত জেলার বেটানি-২ কূপে এ তেল ও গাসের মজুতের সন্ধান মিলেছে। এ কূপ থেকে দৈনিক দুই দশমিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ৭৪ ব্যারেল কনডেনসেট উত্তোলন করা সম্ভব। নতুন এ খনির সন্ধানকে দেশটির জ্বালানি খাতে নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ওজিডিসিএল জানিয়েছে, নতুন খনির সন্ধান পাওয়া ওই এলাকায় আরও অনুসন্ধানমূলক খননকাজের পরিকল্পনা করা হয়েছে। কূপটির শতভাগ মালিকানা সংস্থাটির। ফলে গ্যাস ও তেলের মজুত বাড়াতেএ আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের জুলাই মাসে সিন্ধুদে নতুন গ্যাসের মজুদ আবিষ্কার করে মারি পেট্রোলিয়াম কোম্পানি। এ ছাড়া ঘাঘিজ গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন করা গ্যাস বর্তমানে সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডে (এসএনজিপিএল) সরবরাহ করা হচ্ছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, কিস্তানের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে অনুসন্ধান কার্যক্রমে বিনিয়োগ বৃদ্ধিতে এ আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১০

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১১

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১২

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৩

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৪

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৫

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৬

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৭

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৮

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৯

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

২০
X