কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

দিন যত যাচ্ছে, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটাও ততই মজবুত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসেই বাংলাদেশ সফর করবেন তিনি। আসন্ন এ সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে। কারণ, ২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে।

শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফর করবেন। ভারতপন্থি শেখ হাসিনার শাসনামলে ঢাকা-ইসলামাবদ সম্পর্ক তলানিতে ছিল। তবে, গণঅভ্যুত্থানে পতনের পর ভারত পালিয়ে যান হাসিনা। এরপর ক্রমেই উষ্ণ হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক।

এর আগে, বাংলাদেশকে পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই আখ্যা দিয়ে যে কোনো উপায়ে ঢাকার পাশে থাকার কথা জানান ইসহাক দার। গেল বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইশাক দার এ মন্তব্য করেন বলে জানায় দেশটির ইংরেজি দৈনিক মিনিট মিরর।

পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা এক বছরের মধ্যে শেষ হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ইশাক দার। বলেন, আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে, আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব। সেখান থেকেই ঢাকা সফরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা পদক্ষেপের ঘোষণা দেয় পাকিস্তান। এরই অংশ হিসেবে সম্প্রতি দেশটির করাচি বন্দর থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। ১৯৭১ সালের পর এটিই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপিত হলেও পাকিস্তান থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসতে না। সে দেশের পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কনটেইনার খালাস করতে। এরপর জাহাজ বদল করে সেসব কনটেইনার বাংলাদেশে আসত।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুই দেশের মাঝে শীতল সম্পর্ক ছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। তখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য ‘লাল তালিকাযুক্ত’ করে এনবিআর।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে গত ২৯ সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ্য। তবে শুধু এক্ষেত্রে নয়, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে আরও অনেক তৎপরতা দেখা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১০

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১১

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১২

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৩

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৪

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৫

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৬

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৭

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৮

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৯

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

২০
X