কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ১০:১৩ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আরও ৬ মামলায় ইমরানের জামিন বাড়ানোর আবেদন খারিজ

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

গত ৯ মের সহিংসতা সম্পর্কিত ছয় মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত ইমরানের আবেদন খারিজ করে রায় দিয়েছেন।

গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর ইমরান-সমর্থকরা দেশের বিভিন্ন সড়কে নেমে বিক্ষোভ করেন। রাজপথে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভবনে আগুন দিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছিলেন ইমরানের সমর্থকেরা।

এসব সহিংসতার ঘটনায় ইসলামাবাদের করাচি কোম্পানি, রমনা, কোহসার, তরনুল সেক্রেটারিয়েট থানায় পিটিআইপ্রধানের বিরুদ্ধে ছয়টি মামলা নথিভুক্ত হয়েছে। আজকের রায়ে বিচারক মুহাম্মদ সোহেল বলেন, সাবেক প্রধানমন্ত্রী এসব মামলা সংক্রান্ত তদন্তকাজে সহায়তা করলে সুবিধা হবে।

এ ছাড়া আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত সপ্তাহে ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করেছে একটি স্থানীয় আদালত।

গত শনিবার (৫ আগস্ট) তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় ইমরান খানকে। আদালতের রায়ের পর একই দিন শনিবার তাকে লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মাত্র তিন মাসের মধ্যে দুবার গ্রেপ্তার হলেন তিনি। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ইমরান বর্তমানে পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি আছেন। এরই মধ্যে ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। অবশ্য গত বছর অনাস্থা ভোটে হেরে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১০

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১১

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৩

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৪

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৫

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৬

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৭

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৮

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৯

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

২০
X