কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ১২:৪৭ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের এক্স-রে রুমে ধর্ষণের শিকার নারী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের রাওয়ালপিন্ডির বেনজির ভুট্টো হাসপাতালে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন।

হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে এক্স-রে রুমে নিয়ে দুই সন্তানের মা ওই নারী ধর্ষণের অভিযোগ তুলেছেন। খবর জিও নিউজের।

এ ঘটনায় ওই নারী একটি মামলা করেছেন। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা (স্টেশন হাউস অফিসার) জাভেদ ইকবাল জানান, মেডিকেল পরীক্ষায় ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হাসপাতালের কর্মচারী।

মামলার নথি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে হাসপাতালে ডেকে পাঠান। পরে তাকে এক্স-রে রুমের ভেতরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। ধর্ষণের ভিডিও ধারণ করে ওই নারীকে ব্ল্যাকমেইলও করেন অভিযুক্ত ওই ব্যক্তি। এসময় হাসপাতালের টেকনিশিয়ান অভিযুক্তকে সাহায্য করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ওই নারী আরও জানান, তার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং দুই সন্তান তাদের বাবার সঙ্গে থাকে। ওই ব্যক্তির সঙ্গে তার আগে থেকে সম্পর্ক ছিল এবং বিয়ের প্রলোভন দেখিয়ে সে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

পুলিশ প্রধান অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১০

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১১

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১২

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৩

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৪

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৬

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৭

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৮

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৯

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

২০
X