কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র তৈরিতে ইরানকে সাহায্য করবে পাকিস্তান

ইরানের তৈরি অস্ত্র। ছবি : সংগৃহীত
ইরানের তৈরি অস্ত্র। ছবি : সংগৃহীত

অস্ত্র তৈরিতে ইরানকে সাহায্য করতে প্রস্তুত পাকিস্তান। সামরিক শক্তিতে এগিয়ে থাকা এ দুই মুসলিম দেশ যৌথভাবে অস্ত্র তৈরিতে প্রস্তুতির কথা জানিয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি সাক্ষাৎকালে এ প্রস্তুতির কথা জানান।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান, সামরিক সরঞ্জাম উৎপাদনে পাকিস্তানের সঙ্গে কাজ করতে চান তারা। প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনে সহযোগিতা করতে প্রস্তুত ইরান।

বৈঠকে অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে দুই প্রতিবেশীর মধ্যে সমন্বয় ও কৌশল বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বাকেরি। এ সময় তিনি সন্ত্রাসী গোষ্ঠী জাইশ আল আদলের বিরুদ্ধে পাকিস্তানের সংকল্পের প্রশংসা করেন তিনি। এ ছাড়া সমন্বিত আন্তঃসীমান্ত টহল ও যৌথ মহড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইরানের এ জেনারেল।

ইরানের জেনারেল বলেন, মুসলিম বিশ্বের বিশেষত ইরান, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের নেতাদের ঘনিষ্ঠ অভিন্নতা আঞ্চলিক দেশগুলোর স্বার্থে কাজ করবে। এ সময় তিনি আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের ওপরও জোর দেন।

সেনাপ্রধান ছাড়াও এ দিন তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। পাকিস্তানের সেনাপ্রধানের আমন্ত্রণে ইসলামাবাদ সফলে আসা ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১০

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১১

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৪

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৫

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৬

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৭

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৯

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

২০
X