কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইমরানের বিরুদ্ধে আরেক মামলা, দোষী প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় গোপন নথির অপব্যবহারের অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানের বিরুদ্ধে এবার অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএয়ের প্রাথমিক অভিযোগ দায়েরের পর সংস্থাটির সন্ত্রাস দমন বিভাগ এ মামলা করেছে।

আজ শুক্রবার (১৮ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজের বরাতে এসব তথ্য জানিয়েছে জিও নিউজ। গতকাল বৃহস্পতিবার সরকারি বেশ কয়েকটি সূত্রও এ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। তবে এই মামলার এফআইএয়ের কোনো কপি প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ইমরান খানের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৫ নম্বর ধারায় মামলাটি করা হয়েছে। এই ধারায় তিনি দোষী সাব্যস্ত হলে দুই থেকে ১৪ বছরের কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে।

জিও নিউজ বলছে, প্রথম দিকে এই মামলার তেমন গুরুত্ব ছিল না। তবে ইমরানের মুখ্যসচিব আজম খান ম্যাজিস্ট্রেট ও এফআইএ-এর কাছে জবানবন্দি দেওয়ার পর মামলা নিয়ে দৃশ্যপট পাল্টে যায়। জবানবন্দিতে তিনি বলেন, পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী রাজনৈতিক স্বার্থ ও অনাস্থা ভোট এড়াতে যুক্তরাষ্ট্রের পাঠানো গোপন নথি ব্যবহার করেছেন।

গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে সরকার থেকে বিদায় নিয়েছেন ইমরান খান। এরপর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন তিনি। বর্তমানে তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত হয়ে পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি আছেন তিনি। সাজাপ্রাপ্ত হওয়ার পর ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। ফলে এবারের আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না ইমরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

১০

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১১

বিশ্ব বাবা দিবস আজ

১২

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৩

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৪

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৫

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৬

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৮

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৯

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

২০
X