কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ পাওয়ার ব্যবস্থা বাতিল করেছে পাকিস্তান সরকার। শনিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সরকারি চাকরিরত অবস্থায় মারা যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা কোনো পরীক্ষা বা প্রতিযোগিতা ছাড়াই সরকারি চাকরি পাওয়ার সুযোগ পেতেন। তবে সরকার এই বিধানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, দেশটির সরকার এই সুবিধা বাতিলের আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে সংস্থাপন বিভাগ সব মন্ত্রণালয় ও বিভাগকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেছে।

সংস্থাপন বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৪ সালের ১৮ অক্টোবর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক রায়ে এই সুবিধা বাতিলের নির্দেশ দেয়। আদালতের এই রায়ের ভিত্তিতে সরকার চাকরি পাওয়ার এই বিশেষ সুযোগ প্রত্যাহার করেছে। সুপ্রিম কোর্টের রায়ের তারিখ থেকেই এটি কার্যকর হবে।

তবে মৃত কর্মচারীদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সহায়তা প্যাকেজের আওতায় অন্যান্য সুবিধার জন্য যোগ্য থাকবেন। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসী হামলায় নিহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবারের জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

এছাড়া, সুপ্রিম কোর্টের রায় কার্যকর হওয়ার আগে সম্পন্ন হওয়া নিয়োগগুলো এই রায়ের কারণে প্রভাবিত হবে না। সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই কোটা ব্যবস্থাকে বৈষম্যমূলক ও অসাংবিধানিক বলে ঘোষণা দেয়। অতীতে এই ব্যবস্থার মাধ্যমে মৃত কর্মচারীর বিধবা স্ত্রী, স্বামী বা চিকিৎসাগত কারণে অবসর নেওয়া কর্মচারীর সন্তানকে প্রতিযোগিতা ছাড়াই সরকারি চাকরি দেওয়া হতো।

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, এই ধরনের কোটা ব্যবস্থা বিশেষভাবে নিম্ন-গ্রেডের কর্মচারী এবং তাদের পরিবারের জন্য বৈষম্যমূলক। আদালত জানায়, সরকারি চাকরি বংশগত নয় এবং এভাবে কাউকে নিয়োগ দেওয়া উচিত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X