কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৬:০৩ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ট্রেনে বন্দুকধারীদের হামলা, ৪৫০ যাত্রী জিম্মি

পাকিস্তানের একটি যাত্রীবাহী ট্রেন। ছবি : সংগৃহীত
পাকিস্তানের একটি যাত্রীবাহী ট্রেন। ছবি : সংগৃহীত

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় ট্রেনের চালক আহত হয়েছেন। এছাড়া ট্রেনের কয়েকশ যাত্রীকে জিম্মি করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কোয়েটা থেকে পেশাওয়ারগামী জাফর এক্সপ্রেসে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার ট্রেনটি গুদালার এবং পিরু কনেড়ি এলাকা অতিক্রম করাকালে এ হামলা হয়।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সন্ত্রাসীরা ট্রেনটিকে মাচের পাহাড়ি এলাকায় থামাতে বাধ্য করে। এরপর সেখানে যাত্রীদের জিম্মি করা হয়। পাকিস্তানের রেলওয়ে পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানের রেলওয়ে বিভাগের কর্মকর্তা মহম্মদ কাশিফ জানিয়েছেন, নয়টি কোচবিশিষ্ট ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০০ জনেরও বেশি জঙ্গিদের পণবন্দি হয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রেনের নিরাপত্তার দায়িত্ব থাকা ছয় সেনাকর্মী বালুচ বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি যাত্রীবাহী ট্রেনটি অপহরণ করা হয়। এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে সশস্ত্র বিদ্রোহীরা ট্রেনের দখল নেয়।

শাহিদ জানান, পাহাড়ঘেরা রেলপথের আট নম্বর টানেলের ভিতরে অপহৃত ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে বালুচিস্তান প্রাদেশিক সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X