কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০৮:৪৬ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার ভূমিকম্পের আঘাতে কাঁপল পাকিস্তান

ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭ রিখটার স্কেলে। ছবি : সংগৃহীত
ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭ রিখটার স্কেলে। ছবি : সংগৃহীত

ঈদের আনন্দের মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান।

স্থানীয় সময় সোমবার (৩১ মার্চ) দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বিকেল ৪টা ১১ মিনিটে করাচি ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

পাকিস্তানের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭ রিখটার স্কেলে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, কম্পনটির গভীরতা ছিল ১৯ কিলোমিটার, আর এর কেন্দ্রস্থল করাচি থেকে ৭৫ কিলোমিটার উত্তরে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠে, আতঙ্কে অনেকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভূমিকম্পের পরবর্তী কম্পন বা ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১২

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৩

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৪

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৫

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৬

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৭

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৮

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৯

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

২০
X