কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

শত শত বাঙ্কার উড়িয়ে দিল পাকিস্তান

বাঙ্কার ধ্বংসে অভিযান। পুরোনো ছবি
বাঙ্কার ধ্বংসে অভিযান। পুরোনো ছবি

শত শত বাঙ্কার উড়িয়ে দিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, গত দুই মাসে অন্তত ৯৭৯টি বাঙ্কার সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোহাট শান্তি চুক্তির আলোকে খুররম জেলার উপজাতি এলাকায় গত দুই মাসে মোট ৯৭৯টি বাঙ্কার সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। সরকারি সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এই বাঙ্কারগুলো উভয়পক্ষের দখলে থাকা এলাকায় অবস্থিত ছিল। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এখন চুক্তির পরবর্তী ধাপ— সকল পক্ষের কাছ থেকে অস্ত্র সংগ্রহ— ধীরে ধীরে শুরু করা হচ্ছে।

সরকারি প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত তিন মাসে মোট ১ হাজার ৯৮৪টি যানবাহনের মাধ্যমে খাদ্য ও ওষুধ সরবরাহ করা হয়েছে দুর্গত এলাকায়। এ ছাড়া বাগান বাজারে দোকান ও ভবন সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝেও অর্থ বিতরণ চলছে।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাইবার পাখতুনখোয়ার চিফ সেক্রেটারি সৈয়দ শাহাব আলি শাহ জানান, খুররমে শতভাগ বাঙ্কার ধ্বংস করা হয়েছে এবং উগ্রপন্থিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, এলাকায় স্থানীয় জিরগা চলছে এবং এবারে একটি স্থায়ী শান্তি ঘোষণার দিকে অগ্রসর হওয়া হচ্ছে। চিফ সেক্রেটারি আরও বলেন, একই শান্তি কাঠামোর আওতায় বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে তাল-পরাচিনার সড়কে, যা গত কয়েক মাস ধরে নিরাপত্তা হুমকির মুখে ছিল।

উল্লেখ্য, সাম্প্রতিক উপজাতি সহিংসতায় খুররমে ১৩০ জনের বেশি মানুষ নিহত ও বহু আহত হয়। দীর্ঘ ৫০ দিনের আলোচনার পর চলতি মাসের শুরুতে উপজাতি নেতাদের মাধ্যমে একটি শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হয়। উভয়পক্ষই গ্র্যান্ড জিরগার সহায়তায় ১৪টি শর্তে একমত হয়, যার মধ্যে ছিল ব্যক্তিগত অস্ত্র সরকারকে জমা দেওয়া এবং বাঙ্কার ধ্বংস করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X