কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১০:৪০ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারত সমস্যায় পড়লেই পাকিস্তানের ঘাড়ে দোষ চাপায়: ইসহাক ডার

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার। ছবি : সংগৃহীত
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার। ছবি : সংগৃহীত

ভারত যখনই কোনো অভ্যন্তরীণ সমস্যায় পড়ে, তখনই তার দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা করে—এমন মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার।

তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ কিংবা অন্যান্য সংকট দেখা দিলে ভারত বারবার পাকিস্তানকে দোষারোপ করে, অথচ কোনো ধরনের প্রমাণ দেয় না। এটা তাদের বহুদিনের অভ্যাস।’

বুধবার এক টিভি সাক্ষাৎকারে ডার বলেন, কাশ্মীরে হামলার ঘটনায় ভারত কোনো নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন না করেই কূটনৈতিক ও চুক্তিভিত্তিক সম্পর্কের ওপর একতরফা পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, সন্ত্রাসবাদের মতো বিষয় নিয়ে এই ধরনের প্রতিক্রিয়া দেখানো দায়িত্বশীল রাষ্ট্রের কাজ হতে পারে না। পাকিস্তান এ বিষয়ে একটি শক্তিশালী ও সমন্বিত জবাব দেবে।

পাকিস্তান সরকার বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছে। বৈঠকে ভারতের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে তারা।

ভারতের নেওয়া পাঁচটি বড় পদক্ষেপ হলো—

সিন্ধু পানিচুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত

  • আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ
  • পাকিস্তানি নাগরিকদের ১ মে’র মধ্যে ভারতে থাকার অনুমতি বাতিল
  • দক্ষিণ এশিয়ার সার্ক ভিসা ছাড়ের আওতায় পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ
  • দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের বহিষ্কার এবং পাকিস্তানের কূটনৈতিক কর্মীদের সংখ্যা ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনা। একইসঙ্গে ভারত নিজ দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের ইসলামাবাদ থেকে প্রত্যাহার করেছে।

উল্লেখ্য, ভারতের কাশ্মীর অঞ্চলের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন এবং আরও ১৭ জন আহত হয়েছেন। এ হামলায় ভারত পাকিস্তানকে দায়ী করেছে, তবে কোনো দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আষাঢ়ের আবহে ‘মেঘ’ নিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা

সুইমিংপুল নেই, তবু আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

স্কুল ফিডিংয়ের ডিম-বিস্কুট আত্মসাৎ: সেই প্রধান শিক্ষিকাকে তলব

বিএফএর ‘একতরফা’ নির্বাচন বন্ধ করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি

জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটসের উদ্যোগে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’ গোলটেবিল আলোচনা

চেকিয়া ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

অভাবের কাছে হার মানেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা 

ভাতাভোগী ক্রীড়াবিদের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

১০

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১১

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

১২

গণঅভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ছাত্র জমিয়তের ৬ কর্মসূচি ঘোষণা

১৩

২০২৬–২৭ অর্থবছরের বাজেট / স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম

১৪

রিটেইলার ক্যাম্পেইন / ওমেরা এলপিজির গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

১৫

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেপ্তার

১৬

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

১৭

পুলিশে বড় রদবদল

১৮

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

১৯

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

২০
X