কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:২৬ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

ধৈর্য ধরবে কি ভারত-পাকিস্তান?

পহেলগামে সশস্ত্র হামলার পর শ্রীনগরে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল বাড়ানো হয়েছে। ছবি: রয়টার্স
পহেলগামে সশস্ত্র হামলার পর শ্রীনগরে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল বাড়ানো হয়েছে। ছবি: রয়টার্স

কাশ্মীরের পেহেলগামে রক্তাক্ত হামলার পর একের পর এক পাল্টাপাল্টি পদক্ষেপে ফের উত্তপ্ত ভারত ও পাকিস্তানের সম্পর্ক। এমন পরিস্থিতিতে দুই দেশকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার মধ্যরাতে সাংবাদিকদের বলেন, চলমান উত্তেজনায় জাতিসংঘ মহাসচিব ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং তিনি পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন। তিনি বলেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি পদক্ষেপে দুই দেশের মধ্যে সম্পর্কে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। আমরা চাই, পরিস্থিতি যেন আর খারাপ না হয়।

জাতিসংঘ মহাসচিবের ভাষ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো বিরোধ ‘অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে’ সমাধান করা উচিত।

গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর শুরু হয় উত্তেজনা। ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কড়া পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়।

এদিকে উত্তেজনা ও পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং ভারতও তার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X