কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের নিষেধাজ্ঞায় দিশাহারা ভারত

অপেক্ষারত এয়ার ইন্ডিয়ার বিমান। ছবি : সংগৃহীত
অপেক্ষারত এয়ার ইন্ডিয়ার বিমান। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতের জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করেছে পাকিস্তান। এতে দিশাহারা হয়ে পড়েছে দেশটি। বিভিন্ন গন্তব্যের জন্য অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে ভারতের বিভিন্ন এয়ারলাইন্সের।

শনিবার (২৬ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ভারতের সব ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইনস এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বাড়তি জ্বালানি ব্যয় এবং দীর্ঘ ভ্রমণসময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) এয়ারলাইনগুলোর জন্য একটি নির্দেশিকা জারি করেছে। এতে যাত্রীদের আরও উন্নত যোগাযোগ এবং ফ্লাইটে অতিরিক্ত সেবা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের পাকিস্তানের নিষেধাজ্ঞার কারণে ঘটা বিঘ্নের ক্ষতি কম অনুভব করানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর উপর সরাসরি কোনো প্রভাব না পড়লেও, নিউইয়র্ক, আজারবাইজান এবং দুবাইগামী ফ্লাইটগুলোকে বৃহস্পতিবার রাত থেকে নতুন করে রুট নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দিল্লি বিমানবন্দর এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সারিয়াম অ্যাসেন্ডের তথ্য অনুযায়ী, এপ্রিলে দিল্লি থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মিলিয়ে প্রায় ১,২০০টি ফ্লাইট নির্ধারিত রয়েছে।

আলজাজিরা জানিয়েছে, একটি বিমানের মোট পরিচালন ব্যয়ের মধ্যে জ্বালানি ও তেলের খরচ প্রায় ৩০ শতাংশ, যা এয়ারলাইনগুলোর জন্য সর্বোচ্চ ব্যয়বহুল অংশ। আকাশপথের দীর্ঘতা বেড়ে যাওয়ায় এই ব্যয় আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নেওয়া পাল্টা পদক্ষেপের মধ্যে আরও আছে, ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা, দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করা, দূতাবাসের কর্মী কমানোসহ আরও কয়েকটি ব্যবস্থা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোমানি ও এবিএফের পাঁচ আন্তর্জাতিক পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

গাজায় স্পেনের পক্ষে উল্লাস!

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, উত্তাল ক্যাম্পাস

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রাণ দিলেন অটোরিকশাচালক

কুয়েতে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের ড্রোন হামলা

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি নিপুণ রায় চৌধুরী

১০

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

১১

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

১২

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

১৩

মার্সেলোর মতে চ্যাম্পিয়ন হবে স্পেন

১৪

হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হবে: মোজতবা খামেনি

১৫

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৬

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

১৭

ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

দিনে কত ঘণ্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

১৯

জাবির বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ উদ্বোধন

২০
X