কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০২:০৪ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান: আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। ছবি: রয়টার্স
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। ছবি: রয়টার্স

বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বাংলাদেশের জনগণের প্রতি গভীর শুভেচ্ছা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান ও তার স্ত্রী রওশন নাহিদ এ অনুষ্ঠানের আয়োজন করেন। খবর দ্য নিউজের

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসিফ বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর করার জন্য উভয়পক্ষই আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দিই এবং অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে অংশীদারত্ব আরও বাড়ানোর প্রত্যাশা করছি।

তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং দুই দেশের জনগণের উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথাও স্মরণ করিয়ে দেন, যা দুই দেশের ঘনিষ্ঠতার অন্যতম ভিত্তি।

অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান জানান, সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের নেতৃত্বে ১৫ বছর পর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি বাংলাদেশের সৌন্দর্য ও আতিথেয়তার কথা তুলে ধরেন এবং সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও পাকিস্তানের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, কূটনৈতিক কোরের সদস্য, সিভিল সোসাইটির প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী সম্প্রদায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং প্রধান অতিথি ও হাইকমিশনার অতিথিদের সঙ্গে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বাংলাদেশের হাইকমিশনার ২০২৪ সালের গণআন্দোলনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্টের সেই সহকারী রেজিস্ট্রারকে চাকরীচ্যুত

সংসদে শিক্ষামন্ত্রী / পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

মৃত্যুর আগে একটি ভালো কাজ, ববিতার আবেগঘন স্বীকারোক্তি

সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চায় স্পেন?

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হলেন বোরহানুল আশেকীন

ভোলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার

শিল্পকলা একাডেমিতে শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ আর্ট ক্যাম্প

১০

প্রথমবার শুভ-পায়েলের রসায়ন, আসছে নতুন সিনেমা

১১

২০৩০ বিশ্বকাপে কী খেলবেন? যে ইঙ্গিত দিলেন নেইমার

১২

এক মাসের পরিকল্পনায় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা / প্রেমের সম্পর্ক-অন্তরঙ্গ ভিডিও ফাঁসের আশঙ্কাই ছিল মোটিভ

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো সাভারে মহাসড়ক অবরোধ

১৪

প্রলোভন দেখিয়ে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

১৫

কুড়িগ্রামে কৃষক সমাবেশে থাকবেন নাহিদ ইসলাম

১৬

উড়ন্ত বিমানের জানালা দিয়ে ছিটকে পড়তে যাওয়া স্বামীকে যেভাবে বাঁচালেন স্ত্রী

১৭

গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

১৮

২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিলেন প্রধানমন্ত্রী

১৯

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

২০
X