কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান উপকূলে ভারতীয় গুপ্তচর বিমান ধরা

পি-৮আই গুপ্তচর বিমানের অবস্থান। ছবি : সংগৃহীত
পি-৮আই গুপ্তচর বিমানের অবস্থান। ছবি : সংগৃহীত

পাকিস্তান উপকূলে নজরদারি কার্যক্রম পরিচালনা করছে ভারত। পাকিস্তানের সমুদ্রসীমার কাছে দেশটির একটি গুপ্তচর বিমানের অবস্থান শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (০৬ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, ভারতীয় পি-৮আই গুপ্তচর বিমান পাকিস্তানের সমুদ্রসীমার কাছে আসায় সেটিকে সতর্কভাবে শনাক্ত ও নিবিড় পর্যবেক্ষণ করা হয়েছে। গত ৪ ও ৫ মে মধ্যরাতে বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ সময় ভারতের এই দীর্ঘপাল্লার সামুদ্রিক নজরদারি বিমান পাকিস্তানের সামুদ্রিক সীমানার কাছাকাছি চলে আসে।

সরকারি সূত্র জানায়, বিমানটির পুরো গতিপথ পর্যবেক্ষণ করে পাকিস্তান নৌবাহিনী তাদের অপারেশনাল তৎপরতা ও প্রযুক্তিগত সক্ষমতা আবারও প্রমাণ করেছে।

নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন, পাকিস্তান নৌবাহিনী যে কোনো শত্রু কার্যকলাপ প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত। দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট।

পি-৮আই বিমানটি মূলত দীর্ঘপাল্লার টহল ও সাবমেরিনবিরোধী অভিযানে ব্যবহৃত হয়। এটি আগেও আরব সাগরের সংবেদনশীল অঞ্চলগুলোর আশপাশে দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রধানমন্ত্রী ও চীনা পানিসম্পদমন্ত্রীর বৈঠক / তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১০

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১১

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

১২

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৩

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১৪

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১৫

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১৬

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৭

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৮

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৯

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

২০
X