কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জরুরি বৈঠকে বসেছেন মোদি, উপস্থিত ৩ বাহিনীর প্রধান

দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মোদি। ছবি : সংগৃহীত
দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের শীর্ষ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। অত্যন্ত গোপনীয় এ বৈঠক তার বাসভবনে অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১২ মে) দুপুরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

উচ্চপর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করছেন মোদি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা এতে উপস্থিত রয়েছেন।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে ভারত। এর জেরে কূটনৈতিক বিরোধিতা সামরিক সংঘাতে রূপ নেয়। কয়েক দিনের সংঘর্ষের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির দুই দিনের মাথায় মোদির বৈঠকটি হচ্ছে।

এদিকে ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশন প্রধানরাও সোমবার উত্তেজনা কমানোর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য বৈঠক করার কথা রয়েছে। এর আগে মোদির বৈঠকটি অনুষ্ঠিত হওয়ায় তা ভিন্ন গুরুত্ব পাচ্ছে। ধারণ করা হচ্ছে, এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্রের খবর অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং ৩ বাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি এবং এয়ার চিফ মার্শাল আমার প্রীত সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়েছেন।

এ ছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী, ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) প্রধান তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (রনডব্লিউ) প্রধান রবি সিনহাও এই বৈঠকে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১০

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১১

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১২

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৩

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৪

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৫

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৬

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৭

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৮

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৯

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

২০
X