কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উত্তেজনার মধ্যে ভারত-পাকিস্তানের বিরল পদক্ষেপ

সীমান্তে দুই দেশের সেনাদের অবস্থান। ছবি : সংগৃহীত
সীমান্তে দুই দেশের সেনাদের অবস্থান। ছবি : সংগৃহীত

উত্তেজনার মধ্যে বিরল পদক্ষেপ নিয়েছে ভারত-পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে শুরু হওয়া যুদ্ধপরিস্থিতির মধ্যে সেনাবিনিময় করেছে দুই দেশ। যা দেশদুটির মধ্যকার একটি বিরল ঘটনা।

বৃহস্পতিবার (১৫ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে বিরল সদ্ভাবনার প্রকাশ ঘটেছে। বুধবার পাকিস্তান ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) একজন কনস্টেবলকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এর বিনিময়ে ভারতও থাকা পাকিস্তান রেঞ্জার্সের একজন কর্মকর্তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনে জানিয়েছে, পাকিস্তানের হস্তান্তর করা বিএসএফ কনস্টেবলের নাম পূর্ণম কুমার। তাকে গত ২৩ এপ্রিল পাকিস্তানি বাহিনী আটক করে। তিনি অনিচ্ছাকৃতভাবে গান্ডা সিং ওয়ালা/ফিরোজপুর সেক্টর দিয়ে পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

অন্যদিকে, ভারতীয় সীমান্তে পাঞ্জাব রেঞ্জার্সের একজন কর্মী মুহাম্মাদুল্লাহকে একই ধরনের পরিস্থিতিতে বিএসএফ কর্মকর্তারা হেফাজতে নিয়েছিল। দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে বেশ কয়েকটি ফ্ল্যাগ মিটিংয়ের পর আজ সকালে উভয় ব্যক্তিকে প্রত্যাবর্তন করা হয়।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তান রেঞ্জার্স পূর্ণম কুমারকে নিরাপদে ফিরিয়ে দিয়েছে। ভারতীয় কর্মকর্তারা এই অঙ্গভঙ্গিকে প্রশংসা করে এটিকে চলমান উত্তেজনার মধ্যে একটি ইতিবাচক সংকেত হিসেবে বর্ণনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১০

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১১

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১২

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৩

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১৪

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৫

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৬

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৭

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৮

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৯

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X