কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানিদের ভিসা দেওয়া নিয়ে বাংলাদেশের নতুন উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী হয়ে উঠেছে। এ কারণে দেশ দুটি একে অপরের ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। উভয় দেশের মধ্যে সহযোগিতার নতুন এই উদ্যোগকে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইকবাল হুসেইন খান জানান, দুই দেশের ব্যবসায়ীদের ভিসা প্রাপ্তি সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পথ মনে করে। লাহোরের গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জিটিসিসিআই)-তে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি জানান, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইকবাল হুসেইন আরও জানান, ইতোমধ্যে ব্যবসায়িক প্রতিনিধিদের ভিসা প্রদান শুরু হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বর মাসে একটি অনলাইন ভিসা সেবা চালু করার পরিকল্পনা রয়েছে, যা পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ ও দ্রুততর করবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী মহল আশা প্রকাশ করেছেন, এতে করে ব্যবসা সম্প্রসারণের পথ প্রশস্ত হবে, নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে এবং দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও সামাজিক সম্পর্কও আরও ঘনিষ্ঠ হবে।

বিশ্লেষকদের মতে, এই ভিসা সহজীকরণ কেবল ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেই নয়, বরং সাংস্কৃতিক, শিক্ষা ও পর্যটনের মতো খাতেও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে। ভিসা প্রক্রিয়ার জটিলতা অনেক সময়ই দুই দেশের সম্ভাবনাময় অংশীদারত্বকে বাধাগ্রস্ত করেছে। ফলে এই উদ্যোগকে তারা সময়োপযোগী এবং যুগান্তকারী বলে বিবেচনা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X