কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের পানি বন্ধের প্রতিক্রিয়ায় পাকিস্তানের জোর প্রস্তুতি

পাকিস্তানের নির্মাণাধীন দাসু জলবিদ্যুৎ প্রকল্প। ছবি : সংগৃহীত
পাকিস্তানের নির্মাণাধীন দাসু জলবিদ্যুৎ প্রকল্প। ছবি : সংগৃহীত

ভারতের পক্ষ থেকে ইন্দাস পানি চুক্তি স্থগিত করার পর পাকিস্তান দ্রুততম সময়ের মধ্যে দেশের জলবিদ্যুৎ প্রকল্পগুলো সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। শনিবার পাকিস্তানের ফেডারেল পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানান, ভারতের পানি আগ্রাসন ঠেকাতে এবং দীর্ঘমেয়াদে পানি নিরাপত্তা নিশ্চিত করতে ডায়ামার ভাশা ড্যামসহ সব হাইড্রো প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করা হবে।

সম্প্রতি ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে ভারত, সে ঘটনার প্রতিক্রিয়ায় ১৯৬০ সালের ইন্দাস পানি চুক্তি ‘স্থগিত’ রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি। যদিও পাকিস্তান ওই হামলার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে, তবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও পানি চুক্তি এখনো পুনরায় কার্যকর হয়নি।

মন্ত্রী আহসান ইকবাল বলেন, “ভারতের পানি আগ্রাসনের প্রেক্ষিতে আমরা দেশের সব জলসম্পদ প্রকল্প দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পানি নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, আসন্ন বাজেটে এ প্রকল্পগুলোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি ঘোষণা দেন যে, যেসব নদীর ওপর ভারতের অধিকার রয়েছে, সেগুলো থেকে পাকিস্তানকে পানি দেওয়া হবে না। এর জবাবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “এই ধরনের চিন্তা পাগলামি ছাড়া কিছু নয়। প্রায় ২৪ কোটি মানুষের পানি বন্ধ করা বাস্তবিকভাবে অসম্ভব।”

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শুধু একজন উন্মাদ ব্যক্তি ভাবতে পারে যে ভারত পাকিস্তানের পানি পুরোপুরি বন্ধ করতে পারবে।”

আহসান ইকবাল আরও জানান, বাজেট বিলম্বিত হওয়ার কারণ হলো প্রধানমন্ত্রী বিদেশ সফরে রয়েছেন এবং ঈদের ছুটি চলছে। তিনি জোর দিয়ে বলেন, বাজেট বিষয়ে কোনো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ নেই।

তিনি বলেন, দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রতিরক্ষা বাজেট বাড়ানো প্রয়োজন এবং একই সঙ্গে তরুণ প্রকৌশলীদের জন্য একটি বেতনভুক্ত ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করা হবে।

রাজনৈতিক বিষয়ে তিনি বলেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক সাফল্যের পর পাকিস্তান এখন ঐক্যবদ্ধ। তিনি ইমরান খানের সমালোচনা করে বলেন, সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বের স্বীকৃতিতে পিটিআই প্রতিষ্ঠাতা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা ইতিবাচক নয়।

ভারত যখন একতরফাভাবে পানি চুক্তি স্থগিত করে, তখন প্রধানমন্ত্রী মোদি চেনাব, ঝেলম ও ইন্দাস নদীতে প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। এসব নদীর পানি মূলত পাকিস্তানের ব্যবহারের জন্য নির্ধারিত। ভারতের পরিকল্পনা অনুযায়ী, একটি সম্প্রসারিত খাল নির্মাণের মাধ্যমে চেনাব নদী থেকে বর্তমানে প্রতি সেকেন্ডে ৪০ ঘনমিটার পানির পরিবর্তে ১৫০ ঘনমিটার পানি সরিয়ে নেওয়া সম্ভব হবে।

ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) পানি নিরাপত্তা বিশ্লেষক ডেভিড মাইকেল বলেন, “ভারত যদি ইন্দাস সিস্টেম থেকে পানি সরিয়ে নেওয়ার জন্য বড় প্রকল্প শুরু করে, তাহলে তা বাস্তবায়নে অনেক বছর লেগে যাবে।”

উল্লেখ্য, পাকিস্তানের কৃষির ৮০ শতাংশ এবং প্রায় সব জলবিদ্যুৎ প্রকল্প ইন্দাস নদী ব্যবস্থার ওপর নির্ভরশীল। ভারতের এ ধরনের পদক্ষেপে পানি নিয়ে দেশটিতে ভয়াবহ সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে পাকিস্তান সরকার।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১০

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১১

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১২

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১৩

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১৫

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১৬

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১৭

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১৮

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৯

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

২০
X